ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

মেসির ব্যালন ডি’অর জয়ের খবর ভুয়া


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১:৩

শেষ কয়েকদিনে লিওনেল মেসির ব্যালন ডি’অর জিতে যাওয়া নিয়ে কম খবর ছাপা হয়নি। আবার শোনা গেছে, মেসি নন, অন্য কেউ জিতেছে ব্যালন ডি’অর। এবার এ নিয়ে মুখ খুলেছেন খোদ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক, তিনি জানিয়েছেন ব্যালন ডি’অর নিয়ে এখন পর্যন্ত ছাপা সব খবই ভুয়া।

এক বছর বিরতির পর ২০২১ সালে আবারও ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃপক্ষ। গেল বছর করোনা মহামারির কথা মাথায় রেখে পুরস্কারটি না দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে এ বছর আবারও নিয়মিত রুটিনে ফিরেছে সবকিছু, ব্যালন ডি’অরও। 

চলতি বছর ব্যালন ডি’অর প্রদানের প্রক্রিয়া এখনো চলছে। চারটি ক্যাটাগরিতে খেলোয়াড় ভাগ করা হয়েছে, তা হলো- বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়। এ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তার আগেই ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, মেসি নাকি জিতে গেছেন এবারের পুরস্কার।

তবে এসব খবরে কান দিতে মানা করলেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকাল ফাররে। সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত দশ দিনে অনেক অযাচিত খবর দেখেছি আমরা। এসব চাপাবাজি ছাড়া আর কিছু নয়।’

এখনো জিতে না গেলেও মেসি যে চলতি বছরের পুরস্কারটি জয়ের দৌড়ে সামনের দিকেই আছেন, তা বলাই বাহুল্য। আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের কোপা আমেরিকা খরা কাটিয়েই চলতি বছরের পুরস্কারটা জেতার জন্য ফেভারিট হয়ে যান তিনি।

তবে গোলের পর গোল করা রবার্ট লেভান্ডভস্কি, চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ আর ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও কিংবা ফ্রান্সকে নেশন্স লিগ জেতানো কারিম বেনজেমারাও ভালোভাবেই আছেন এই দৌড়ে।

এমএসএম / এমএসএম

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো

কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?

বিশ্বকাপ থেকে এক কিংবদন্তির বিদায়