ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া থেকে এগিয়ে আছে পাকিস্তানই


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১:৫

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে কে? উত্তরটা জানা যাবে আজ রাতেই। কিউইদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত ৮টায় মাঠে নামছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার চেয়ে মনস্তাত্ত্বিকভাবে একটু এগিয়ে থেকেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামবে পাকিস্তান। কেননা মুখোমুখি দেখায় অস্ট্রেলিয়ার চাইতে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে রয়েছে পাক ক্রিকেট দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি ২৩ দেখায় অস্ট্রেলিয়ার জয় যেখানে ৯ ম্যাচে, সেখানে ১৩ জয় পাকিস্তানের। এ ছাড়াও গ্রুপের শীর্ষে থেকে সুপার টুয়েলভ পর্ব শেষ করায় বাড়তি আত্মবিশ্বাসী পাকিস্তানি শিবির। তবে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। দলটির ক্রিকেটাররা সবাই বড় মঞ্চের খেলোয়াড়। কঠিন এবং চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে জুড়ি নেই ওয়ার্নার-স্টার্কদের। দুই দলের মধ্যে আজ যে তাই বেশ উপভোগ্য এক লড়াই হবে, তা আর না বললেও চলে।

পাকিস্তান-অস্ট্রেলিয়া মহারণ শুরুর আগে চলুন একটিবার মুখোমুখি দেখায় দল দুটির কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেয়া যাক:-

মোট ম্যাচ ২৩
পাকিস্তানের জয় ১৩
অস্ট্রেলিয়ার জয় ৯
ফলহীন ১

সর্বোচ্চ দলীয় স্কোর
পাকিস্তান : ১৯৪/৭, হারারে ২০১৮
অস্ট্রেলিয়া : ১৯৭/৭, সেন্ট লুসিয়া ২০১০

সর্বনিম্ন দলীয় স্কোর
পাকিস্তান : ৯৬/৯, দুবাই ২০১৪
অস্ট্রেলিয়া : ৮৯/১০, আবুধাবি ২০১৮

সর্বোচ্চ রান
পাকিস্তান : ৩৬৬, কামরান আকমল
অস্ট্রেলিয়া : ৩৪৮, ডেভিড ওয়ার্নার

সেরা ইনিংস
পাকিস্তান : ৯৪, উমর আকমল
অস্ট্রেলিয়া : ৮১, শেন ওয়াটসন

সর্বোচ্চ উইকেট
পাকিস্তান : ১৯, সাইদ আজমল
অস্ট্রেলিয়া : ১৩, মিচেল স্টার্ক

সেরা বোলিং ফিগার
পাকিস্তান : ৪/৮, উমর গুল
অস্ট্রেলিয়া : ৫/২৭, জেমস ফকনার

এমএসএম / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’