ধামরাইয়ে পোলিং এজেন্টকে মারধর, আটক ৪
ঢাকার ধামরাইয়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অযথা ভোটকেন্দ্রে প্রবেশ ও মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় ঘোরাঘুরি করায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে একটি ইউনিয়নের ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। এদের মধ্যে দুজনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদ জানান, কুল্লা ইউনিয়নের ফোর্টনগর কেন্দ্র এলাকায় দুজন মোটরসাইকেল চালিয়ে ঘোরাঘুরি করছিল। এ সময় নজরে এলে তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক জানান, কুশুরা ইউনিয়নের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। ভোটকেন্দ্রে অযথা প্রবেশ করায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানের স্ত্রী আলেয়া জামানকে ভোটকেন্দ্র থেকে সরিয়ে নেয়া হয়।
এদিকে, একই ইউনিয়নের হালুপাড়া ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট রিপনকে মারধর করে বের করে দেয়া হয় বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী বেনজির আহমেদ।
রিপন জানান, সকালে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রে প্রবেশ করে আমাকে মারধর করে বের করে দেয়। আমি স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ধামরাইয়ের ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিটি কেন্দ্রে ৫ জন করে ৭৫ জন পুলিশ ও ১৭ জন করে ২৫৫ জন আনসার-ভিডিপি সদস্য নিযুক্ত করা হয়েছে। এছাড়া টহল পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ