গোবিন্দগঞ্জে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেদী হাসান সিহাব নামে কৃষক লীগের এক নেতার বাড়ি থেকে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে টাইম বোমসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান সিহাব দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বুধবার সকালে মেহেদী হাসানের একটি নির্মাণাধীন ইটের ঘরের বারান্দায় বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। থানায় ফোন করে খবর দিলে সেখানে গিয়ে সেটি উদ্ধার করা হয়। তবে টাইম বোমাসাদৃশ বস্তুটি আমাদের দৃষ্টিতে সক্রিয় নয়।
তিনি আরো জানান, বোম ডিসপোজাল ইউনিউকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর এটি আসল টাইমবোম কি-না তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি নিস্ক্রিয় টাইমবোমা। পুরো ঘটনাটির তদন্ত চলছে। এছাড়াও কিভাবে বোমাসদৃশ বস্তুটি বাড়িতে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর