ইমরান খানকে নকল করলেন ওয়াসিম, হেসেই খুন ওয়াকার-মিসবাহরা
পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা দুই ক্রিকেটার কে, এ আলোচনায় ইমরান খান আর ওয়াসিম আকরামের নাম আসবে শুরুর দিকেই। প্রথমজন দেশকে প্রথম বারের মতো বিশ্বকাপের স্বাদ দিয়েছিলেন। পরেরজন তুলেছিলেন ফাইনালে, আরেকটা শিরোপার খুব কাছে।
ইমরান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও ওয়াসিম এখনো আছেন ক্রিকেটের সঙ্গেই। দু’জন একসময় ছিলেন সতীর্থ, তাই দেশের প্রধানমন্ত্রী হলেও ওয়াসিমের সঙ্গে ইমরানের সম্পর্কটা সেই সতীর্থতেই থেকে গেছে। অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের আগে এক লাইভ অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণই করলেন ওয়াসিম। অধিনায়ক ইমরানের ভাবভঙ্গি নকল করে হাস্যরস আর আলোচনার জন্মও দিলেন তিনি।
১৯৮৮ সালে তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে পাকিস্তান। সে সফরেরই এক মজাদার ঘটনার বিবরণ দেন ওয়াসিম। কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটি গর্ডন গ্রিনিচ ও ডেসমন্ড হেইন্স সেই ম্যাচে পাকিস্তান বোলারদের বিরুদ্ধে মারকুটে ইনিংস খেলে দলকে জয় এনে দেন বলে জানান ওয়াসিম।
সে ম্যাচে উইন্ডিজের কিংবদন্তি দুই ওপেনার বেধড়ক মারই দিয়েছিলেন ইমরানকে, বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রী সেদিন ছয় ওভারে হজম করেছিলেন ৪৫ রান। ম্যাচের পরের দিনও মাঠে গিয়ে স্কোরবোর্ডে পরিসংখ্যান ঝুলতে দেখেন তিনি। এরপরই সতীর্থকে তড়িঘড়ি করে ডেকে স্কোরবোর্ড থেকে সেই পরিসংখ্যান দ্রুত গিয়ে সরানোর নির্দেশ দেন তিনি।
সতীর্থের প্রতি ইমরানের হুকুমটা কেমন ছিল, সেটাই ওয়াসিম নকল করে দেখাচ্ছিলেন সবাইকে। টিভি শো ‘দ্য প্যাভিলিয়নে’ এই ঘটনার জন্ম দেন ওয়াসিম। শোতে সঞ্চালক আর ওয়াসিম ছাড়াও উপস্থিত ছিলেন ওয়াকার ইউনুস, মিসবাহ উল হক, ও ওয়াহাব রিয়াজ। সাবেক অধিনায়ককে এমনভাবে নকল করতে হেসেই খুন হয়ে যান উপস্থিত সবাই।
শুধু তাই নয়। ওয়াসিমের এই কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন ফেলে দিয়েছে। টুইটার, ফেসবুকেও নেটিজেনদের হাসির খোরাক বনে গেছে সেটি।
এমএসএম / এমএসএম
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো
কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?