ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শোয়েব-রিজওয়ানকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২১ বিকাল ৫:৩

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য পাকিস্তান। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত তারা। সুপার টুয়েলভ পর্বের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। পাকিস্তানের এমন সাফল্যের মূলে তাদের ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিং- সব বিভাগেই ছন্দে আছেন খেলোয়াড়রা। পরিপূর্ণ দল হিসেবেই প্রতিপক্ষ বধে মাঠে নামছে তারা।

সুপার টুয়েলভ পর্ব শেষ করে পাকিস্তানের সামনে এবার সেমিফাইনালের চ্যালেঞ্জ। যেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমের দল। তবে এ ম্যাচে ওপেনার মোহাম্মদ রেজওয়ান ও অলরাউন্ডার শোয়েব মালিককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। গতকাল (বুধবার) জ্বরের কারণে অনুশীলন করতে পারেননি এ দুজন। যদিও করোনা টেস্টে দুজনই ছিলেন নেগেটিভ। তবে শঙ্কা ছিল সেমিফাইনালে অজিদের বিপক্ষে তাদের খেলা নিয়ে।

সে শঙ্কা উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রিজওয়ান ও মালিক দুজনই ফিটনেস টেস্টে পাশ করেছেন। আজ (বৃহস্পতিবার) ফাইনালে উঠার মঞ্চে মাঠে নামতে বাধা নেই তাদের।

চলতি আসরে মালিক-রিজওয়ান দুজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতেও রেখেছেন বড় ভূমিকা। সেমিতেও দল তাকিয়ে থাকবে এই দুই পারফর্মারের দিকে। মালিক ও রিজওয়ান ফিট হয়ে ওঠায় পাকিস্তানের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। চলতি আসরে পাকিস্তান সবকয়টি ম্যাচ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে