শেরপুরে ভোটকেন্দ্রে হামলা ও ব্যালট ছিনতাই
বগুড়ার শেরপুরে ভোটকেন্দ্রে হামলা ও ব্যালট ছিনতাই ও ছুরিকাঘাতসহ বিভিন্ন ধরনের হামলায় ৮-১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেরপুরের খানপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই এবং নৌকা মার্কায় সিল মারা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আওয়ামী লীগের এক সমর্থককে ছুরিকাহতসহ ৮-১০ জন আহত হন। এ ঘটনায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খানপুর ইউনিয়নের খাগা দোলং ভিসিসি দাখিল মাদ্রাসা কেন্দ্রে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী পরিমল দত্তের কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল দিচ্ছিলেন। এ খবর পেয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা পিয়ার আলীর একদল কর্মী ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় নৌকা মার্কার সমর্থক স্বদেশ নন্দীকে (৪৮) ছুরিকাঘাত করা হয়। অপরপক্ষে ৮-১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এএইচএম শিবলী সাদিক নৌকা মার্কায় সিল মারার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘোড়া মার্কার একদল কর্মী অতর্কিতভাবে কেন্দ্রে হামলা করে বেশ কয়েকটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। এ কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়। হামলার আগে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়ে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied