ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় প্লাস্টিক পৃথকীকরণ ও পুনর্ব্যবহার প্রকল্পের সভা অনুষ্ঠিত


সুমন ইসলাম  photo সুমন ইসলাম
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৩:৩২

সিলেটে সিটি করপোরেশন ও এফআইভিডিবির বর্জ্য ব্যবস্থাপনায় প্লাস্টিক পৃথকীকরণ ও পুনর্ব্যবহার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের হলরুমে ‍এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নুর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ও কনঃ অফিসার মো. হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ। এফআইভিডিবির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- এফআইভিডিবির সিটির কো-অর্ডিনেটর ও প্রকল্প সমন্বয়ক আব্দুল হাফিজ চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার আব্দুল ওয়াহাব, কমিউনিটি মবিলাইজার সুমন ইসলাম, সত্যজিৎ রায় প্রমুখ।

সভায় প্রকল্পের বিস্তারিত ধারণাপত্রে এফআইভিডিবির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ও বাংলাদশি উন্নয়নকর্মীদের প্রচেষ্টায় ১৯৭৯ সালে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফাআইভিডিবি) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পল্লী উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় প্রস্তাবিত বর্জ্য ব্যবস্থাপনায় প্লাস্টিক পৃথকীকরণ ও পুনর্ব্যবহার প্রকল্পের জন্য এফআইভিডিবি বাংলাদেশের সীমান্তবর্তী সিলেট জেলার সিটি অঞ্চলটিকে বেছে নেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ড এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয়েছে। সিসিক মেয়রের পরামর্শক্রমে নগরীর ১৪, ১৭, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডকে প্রকল্পের কাজের জন্য নির্বাচন করা হয়। 

তারা জানান, এই প্রকল্পের মূল অভিপ্রায় হচ্ছে সিলেট তথা বাংলাদেশের সিটি কর্পোরেশন এলাকায় প্লাস্টিক ব্যবস্থাপনায় বিদ্যমান পরিস্থিতি অবলোকন, বিশ্লেষণ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহলের সঙ্গে পরামর্শ করা, যাতে প্লাস্টিক থেকে উদ্ভূত বর্জ্য ও পরিবেশদূষণ রোধ করা। প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সঙ্গে সিচুয়েশন অ্যানালিসিস প্রতিবেদন শেয়ারিং ও পরামর্শ গ্রহণ। ক্লাব কনভেনশন দিবস আয়োজন, পোস্টার উন্নয়ন প্রকাশ, লিফলেট উন্নয়ন ও প্রকাশন, জনস্বার্থে দেয়ালচিত্র উন্নয়ন ও প্রদর্শন,  সিটি কাউন্সিলরদের বক্তব্য গ্রহণ ও সোশ্যাল মিডিয়ায় প্রচার, গণসংগীত সৃজন ও প্রচার, প্লাস্টিক দূষণ বিষয়ক সেমিনার আয়োজন, বিদ্যালয় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও শিখন প্রকাশনা ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা। 

এ বিষয়ে সিসিক মেয়র বলেন, সিলেট সিটিকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে এ প্রকল্পের কার্যক্রম খুবই সময়োপযোগী। আমি মনে করি, এ প্রকল্পের কার্যক্রম জনসচেতনতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় প্লাস্টিক পৃথকীকরণ ও পুনর্ব্যবহার নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের কার্যক্রমে সিটি কর্পোরেশন সার্বিকভাবে সহায়তা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

এমএসএম / জামান

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন

বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন

বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে

রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য

পটুয়াখালী শ্রী গুরু সঙ্ঘ'র নতুন কমিটি গঠিত, মৃদুল সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক

গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানঃ

পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবঃ মেজর মৌসুমী কারাগারে

মোহনগঞ্জে মাদকসেবী-কারবারির কারাদণ্ড