ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সিংগাইরে সবচেয়ে বেশি ভোট পেয়ে যারা নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ৩:২৮
দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের সিংগাইরে গতকাল পুলিশের বিভিন্ন টিমের প্রহরায় শান্তিপূর্ণ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত রেকর্ড করলেন ধল্লা ইউপির নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়া। এবারো তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন উপজেলার সবকটি বিজয়ী প্রার্থীদের থেকে । এমনই জনপ্রিয় ৪ জন প্রার্থীদের তালিকা করা হয়েছে । যেখানে রয়েছে ২ জন হ্যাট্রিক বারের চেয়ারম্যান এবং একজন ব্যাক্তি ইমেজ দিয়ে নৌকার প্রার্থীকে করেছে নাজেহাল । বিজয়ী হয়েছেন ব্যাপক ভোটের ব্যাবধানে । এমন পরিস্থিতিতে থানা আ'লীগের নীতিনির্ধারকেরা সমাচোনায় পরতে পারেন বলেও মন্তব্য করছেন রাজনীতি বিশিষ্টজনরা । তাদের মতে কয়েকটি ইউপিতে জনপ্রিয় প্রার্থীদের নৌকা প্রতীক না দেয়াতে সেসমস্ত ইউপিতে নৌকা ভরাডুবি হয়েছে বিশাল ভোটের ব্যবধানে ।
আবার জনপ্রিয়দের নৌকা প্রতীক দেয়াতে জয়ও হাতছাড়া করেননি । বরং গড়েছেন রকর্ডও । তেমনই একজন জনপ্রিয় প্রার্থী উপজেলার ধল্লা ইউপির বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া । তিনি এবার ভোট পেয়েছেন ১৬ হাজার ৩ শত ২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সতন্ত্রপ্রার্থী ইকবাল হোসেন শামীম পেয়েছেন ২ হাজার ৩ শত ৫৯ ভোট । নৌকার প্রার্থী জাহিদ ১৩ হাজার ৯ শত ৪৩ ভোট বেশি পেয়ে দ্বিতীয় মেয়াদে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন । যদিও সতন্ত্রপ্রার্থীর রয়েছে ভোটকেন্দ্রে প্রভাবসহ নানা অভিযোগ । এরপরই রয়েছেন চান্দহর ইউপির দুই বারের চেয়ারম্যান শওকত হোসেন বাদল । এবার জয়ে হ্যাট্রিক করলেন তিনি । নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ২ শত ৮৩ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্রপ্রার্থী রবিউল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩ শত ৩৩ ভোট । তাই ৮ হাজার ৯ শত ৫০ ভোট বেশি পেয়েছেন উপজেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তিনি । তৃতীয় সর্বোচ্চের রেবর্ড গড়েছেন আ'লীগের বিদ্রোহী প্রার্থী তারুণ্যের প্রতীক আব্দুল হালিম । তিনি সায়েন্তা ইউপি হতে এ বারই প্রথম নির্বাচনে অংশ গ্রহণ করেন । আর প্রথম নির্বাচনেই করেন বাজিমাত । উপজেলার মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিশাল ব্যাবধানে জয়ী হন । তিনি মোট পেয়েছেন ৯ হাজার ১ শত ৭ ভোট । তার নিকটম প্রতিদ্বন্দী সতন্ত্রপ্রার্থী ঘোড়া প্রতীকের এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক পেয়েছেন ৩ হাজার ৪শত ৯২ ভোট । তাই ৫ হাজার ৬শত ১৫ ভোটের বিশাল ব্যাবধানে জয়ের রেকর্ড গড়েন । স্থানীয় এমপি মমতাজ বেগমের নিজ বাড়ি জয়মন্টপে হওয়াতে ইউনিয়নটির গুরুত্ব অনেক । সে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসে আছেন দুই বারের জয়ী সুপারম্যান খ্যাত জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন । এবারও বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হয়ে রেকর্ড গড়েছেন অনন্য । একে তো হ্যাট্রিক অন্যদিকে বেশি ভোট পেয়ে জয়ী হবার রেকর্ড । তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪শত ১৬ ভোট । তার নিকটতত প্রতিদ্বন্দ্বী নৌকার বিদ্রোহী আনারসের সতন্ত্রপ্রার্থী বোরহান ফকির পেয়েছেন ৫ হাজার ৬শত ৮ ভোট । তাই ৪ হাজার ৮শত ৮ ভোটের বিশ্বাল ব্যাবধানে জয়ী  হয়ে হ্যাট্টিক করলেন তিনি । 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল