ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

জর্জিনিওর পেনাল্টি মিস, ইউরোজয়ী ইতালির বিশ্বকাপই পড়ে গেল শঙ্কায়


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১২:১০

আগামী ২৭ নভেম্বর জানা যাবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। তাতে লিওনেল মেসি তো বটেই, এবার জোরেশোরে উচ্চারিত হচ্ছে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিওর নামও। কিন্তু সেই জর্জিনিওই আজ করে বসেছেন অমার্জনীয় এক ভুল। ব্যর্থ হয়েছেন পেনাল্টির সুযোগ কাজে লাগাতে, যার খেসারত দিয়ে তার দল ইতালি ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। তাতে দলটির বিশ্বকাপ নিয়েই রীতিমতো টানাটানি লেগে গেছে এবার।

ম্যাচের আগেও পরিস্থিতিটা মোটেও ভালো ছিল না ইতালির। একের পর এক চোটাঘাতে জর্জরিত ছিল দলটি। এরপর নিজেদের মাঠে এস্তাদিও অলিম্পিকোতেও ভুগেছে ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ১১তম মিনিটেই পিছিয়ে পড়ে কোচ রবার্তো মানচিনির শিষ্যরা। দারুণ এক প্রতি আক্রমণে নোয়াহ ওকাফোর বক্সের কাছাকাছি গিয়ে কাটব্যাক করেন, বক্সের বাইরে থেকে আগুনে গতির দারুণ এক শটে ইতালির জালে বল জড়ান সিলভান উইডমার।

এরপর আরও দুটো সুযোগ পেয়েছিল দলটি, কাজে লাগাতে পারেনি একটিও; নাহলে ইতালির পরিস্থিতিটা আরও খারাপই হতে পারত। ২২ মিনিটে ইতালিও দারুণ এক আক্রমণ করেছিল, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক ইয়ান সমেরের নৈপুণ্যে গোলবঞ্চিত থাকে দলটি।

৩৬ মিনিটে অবশেষে ইতালি ফেরে সমতায়। লরেঞ্জো ইনসিনিয়ের ফ্রি কিক থেকে দারুণ এক হেডারে গোল করেন ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো। তাতে সমতায় থেকেই বিরতিতে যায় ইতালি।

বিরতির পর দুই দলই যেন কিছুটা ঝিমিয়ে পড়ে। আক্রমণের দেখা মিলছিল না তেমন। তবে ইতালি জয়ের আশায় চাপ বাড়াতে থাকে ক্রমেই। ৭৫ মিনিটে সমেরের কৃতিত্বে গোলবঞ্চিত থাকে তারা। ৮৭ মিনিটে অবশেষে আছে সুবর্ণ সুযোগ। তবে পেনাল্টি থেকে দলকে হতাশ করেন জর্জিনিও। তাতে ড্রতেই ‘সন্তুষ্ট’ থাকতে হয় দুই দলকে।

এই ড্রয়ের ফলে বিশ্বকাপ যাত্রা নিয়েই শঙ্কা সৃষ্টি হয়েছে ইতালির। ৭ ম্যাচ থেকে সমান ১৫ পয়েন্ট অর্জন করেছে ইতালি আর সুইজারল্যান্ড। গোলগড়ে এগিয়ে ইতালি আছে শীর্ষে। শেষ ম্যাচে যদি ইউরোজয়ীদের ফলাফলটা সুইসদের থেকে খারাপ হয়, তাহলেই আরও একটা রাউন্ডের প্লে অফ খেলে সে বাধা পেরিয়েই ইতালিকে আসতে হবে বিশ্বকাপে। যদি তাতে ব্যর্থ হয়, তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপে ঘরে বসে থাকতে হবে দলটিকে।

ইউরোপীয় বাছাইপর্বে দিনের অন্য ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে ইংল্যান্ড ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবেনিয়াকে। তাতে দলটির বিশ্বকাপ প্রায় নিশ্চিতই হয়ে গেছে।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো