ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্বশুর আফ্রিদির চোখে পাকিস্তানের ‘ভিলেন’ জামাই আফ্রিদিই


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১২:১১

তখনো পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার আশাটা টিকে ছিল ভালোভাবেই। দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। সেটা কি না শাহিন শাহ আফ্রিদি দিলেন এক ওভারেই! সে ওভারে হাসান আলির এক ক্যাচ মিসের ‘অপরাধে’ ঢাকাই পড়ে গেছে সে বিষয়টা। তবে শাহিনের হবু শ্বশুর শহিদ আফ্রিদির চোখ এড়ায়নি সেটা। বরং তার চোখে পাকিস্তানের বিদায়ের পেছনে বড় দায়টা তার হবু জামাই শাহিনেরই।

আফ্রিদির মেয়ে আকসার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে শাহিনের। তবে তাই বলে সমালোচনা থেকে তাকে রেহাই দিলেন না শহিদ আফ্রিদি। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে। তবে তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা হজম করবে।’

আফ্রিদির মতে শাহিন আরেকটু বুদ্ধিদীপ্ত বোলিং করলেই কাজ হয়ে যেত পাকিস্তানের। ১২ বছর পর আবার চলে যেত ফাইনালের মঞ্চে। কিন্তু শাহিন মাথাই খাটাননি বলে অভিযোগ করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘শাহিনের এত গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হত। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’

এর আগ পর্যন্ত বিশ্বকাপে দারুণ পারফর্মই করেছেন শাহিন। তার প্রশংসাও ঠিকই ঝরে পড়েছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি আশাবাদও জানালেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহিন হয়ে উঠবেন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ মহীরুহ।

আফ্রিদির ভাষ্য, ‘পুরো টুর্নামেন্টে শাহিন দারুণ বল করেছে। আমি শুধু ওয়াসিম আকরাম বা মোহাম্মদ আমিরকে এমন বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভাল বোলার হয়ে উঠবে।’

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’