ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আইসিউতে রিজওয়ানের যত্ন নিয়ে উপহার পেলেন ভারতীয় চিকিৎসক


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১২:১১

বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের ম্যাচ শুরু হতে তখন মাত্র ২৪ ঘণ্টার মতো বাকি। তখনো দলটির উইকেটরক্ষক, ও উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ছিলেন হাসপাতালের আইসিউতে ভর্তি। তখন রিজওয়ানের চিকিৎসা করে তাঁকে দ্রুত ম্যাচের জন্য প্রস্তুত করেছিলেন যিনি, তিনি ছিলেন একজন ভারতীয়। পালমোনোলজিস্ট শাহির জাইনাল আবদীনই পাকিস্তান ওপেনারের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন।

ফ্লুয়ে আক্রান্ত হলেও রিজওয়ান যে কোনো মূল্যে সেমিফাইনাল খেলতে মরিয়া ছিলেন, সেটা প্রবল যন্ত্রণা সহ্য করে হলেও; উঠে এল সেই ভারতীয় ডাক্তারের ভাষায়। জাইনাল আবদীন বলেন, ‘রিজওয়ান প্রচণ্ড আগ্রহী ছিল, আর ঈশ্বরের প্রতি ছিল তার প্রবল বিশ্বাস। সেমিফাইনাল খেলার বিষয়ে ও আগ্রহী এবং আত্মবিশ্বসী ছিল। ক্রীড়াবিদ হিসেবে ওর ফিটনেস এবং সহ্যশক্তি ওর সুস্থ হওয়ার পিছনে প্রধান ভূমিকা পালন করেছে।’

তাকে দ্রুত সারিয়ে তোলার জন্য কৃতজ্ঞতা জানাতে রিজওয়ান সেই ভারতীয় ডাক্তারকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। পাশাপাশি জাইনালকে নিজের সই করা একটি জার্সিও উপহার দেন তিনি।

৩৫ ঘণ্টা ধরে আইসিইউতে কাটিয়ে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন মাঠে। তবে তার ছাপ তার পারফর্ম্যান্সে পড়েনি একটুও। ব্যাট হাতে জ্বলে উঠেন পাকিস্তানি এই তারকা ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন, পুরো ম্যাচে করেছেন উইকেটকিপিংও ।

যদিও তার এই লড়াই শেষমেশ বিফলেই গেছে। ম্যাথু ওয়েড এবং মার্কাস স্টয়নিসের অপরাজিত ৮১ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়া ম্যাচটা ছিনিয়ে নেয় পাকিস্তানের মুঠো থেকে। পাঁচ উইকেটের ব্যবধানে ম্যাচ হারায় পাকিস্তান শিরোপা স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় নেয় বিশ্বকাপ থেকে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে