ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ৩:১১
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের নৌকার প্রার্থী ৪টিতে জয়লাভ করেছেন। অপরদিকে একটিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জামানত হারিয়েছেন। গত বৃহস্পতিবার ওই ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১নং ধর্মগড় ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম ৭ হাজার ৪৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। ২নং কাশিপুর ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুর রহমান ৮ হাজার ৯৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ৩নং লেহেম্বা ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম ৬ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হন। ৪নং নেকমরদ ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ মো. আবুল হোসেন ৮ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ৫নং রাতের ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী শরৎ চন্দ্র রায় ৭ হাজার ৪২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে ৪নং নেকমরদ ইউনিয়নে আ’লীগের দলীয় প্রার্থী ২৪৭ ভোট পেয়েছেন। এতে জামানত হারাচ্ছেন তিনি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে