ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

পাকিস্তানির পক্ষ নিয়ে ভারতের সাবেকরা ধুয়ে দিচ্ছেন ওয়ার্নারকে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ৩:১৩

অস্ট্রেলিয়া পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংস চলছে তখন। ডেভিড ওয়ার্নার তখন এমন এক কাণ্ড করে বসেন, যার ফলে এখন রীতিমতো তোপের মুখেই পড়তে হচ্ছে তাকে। 

সে ম্যাচের অষ্টম ওভারে অধিনায়ক বাবর আজম বলটা তুলে দিয়েছিলেন ‘প্রফেসর’ হাফিজের হাতে। কিন্তু প্রথম বলেই করে বসেন ভুল। বলটা হাত ফসকে যায় তার, সেটা দুই বাউন্স নিয়ে যায় ওয়ার্নারের কাছে, সেটাই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বাউন্ডারিতে পাঠান অজি ব্যাটার। 

সে ম্যাচের পর কেটে গেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। তা নিয়ে আলোচনা থেমে নেই। পাকিস্তানি স্পিনারের সেই বলে ছক্কা মেরে ওয়ার্নার পড়ে গেছেন ভারতীয় সাবেক হরভজন সিং আর গৌতম গম্ভীরের তোপের মুখে। অজি ব্যাটারের ক্রিকেটীয় স্পিরিট নিয়েই উঠে গেছে প্রশ্ন।

হাফিজের হাত ফসকে যাওয়া সেই বল যদি ছেড়ে দিতেন ওয়ার্নার, তাহলে তা ডেড বল হিসেবেও গণ্য হতে পারতো। কিন্তু সে বলটা ছেড়ে দেননি অজি ওপেনার। সর্বশক্তি দিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বলটিকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন তিনি। তাতেই চটেছেন গম্ভীর। প্রশ্ন তুলেছেন তার ক্রিকেটের স্পিরিট নিয়ে। গম্ভীর অবশ্য তার টুইটে অশ্বিনকে ট্যাগ করেছিলেন। তবে ভারতীয় তারকা স্পিনার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেননি আদৌ।

এরপর ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং তার ইউটিউব চ্যানেলে রীতিমতো শূলে চড়িয়েছেন ওয়ার্নারকে। জানিয়েছেন, যদিও নিয়মে আছে, তবুও ওয়ার্নারের এমনটা করা উচিত হয়নি। 

ভারতীয় স্পিনারের ভাষ্য, ‘বিষয়টি নিয়মের মধ্যেই আছে। কিন্তু এমনটা হওয়া উচিত ছিল না। এতে অন্যদের কাছে ভাল বার্তা যায় না। আমরাও তো অতীতে এমন সুযোগ পেয়েছি। কিন্তু আমরা তো এমন কিছু করিনি!’ 

দারুণ উত্তেজনার সেই ম্যাচে অজিরা ৫ উইকেটে হারায় পাকিস্তানকে, উঠে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের দেওয়া ১৭৬ রান তাড়া করতে নেমে ওয়ার্নার খেলেন ৩০ বলে ৪৯ রানের ইনিংস। তার বিদায়ের পর অবশ্য বিপদেই পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে এরপর ম্যাথু ওয়েড-মার্কাস স্টয়নিস জুটি শেষ চার ওভারে ম্যাচে পকেটে পুরে ফেলেন। তাতে পাকিস্তানকে বিদায় করে অজিরা পৌঁছে যায় তাদের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো