শুধু সেমিফাইনাল জিততে এখানে আসিনি: নিশাম
‘মানুষ তার স্বপ্নের সমান বড়’- জিমি নিশামকে দেখে যে কারও মনে এমন ভাবনা আসা স্বাভাবিক। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ে পুরো দল উল্লাসে মাতলেও নিশাম ছিলেন উদাসীন। কারণ নিশাম যে তখন শিরোপাকেই ‘পাখির চোখ’ করেছিলেন।
গত বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনালে নিশামের ১১ বলে ২৭ রানের ঝড়েই ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের শ্বাসরুদ্ধকর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিশাম। তুলির শেষ আঁচড় দেওয়া ড্যারিল মিচেলসহ পুরো কিউই ডাগআউট উল্লাসে মেতেছিল ঠিকই। কিন্তু নিশাম তখন চেয়ারে ঠায় বসেছিলেন।
ম্যাচ শেষে উদযাপন বাদ দিয়ে নির্বাচক বসে থাকা নিয়ে ক্রিকইনফোর টুইটের জবাবে নিশামের হাস্যরসাত্মক রিটুইটেও মন ভরেনি ক্রিকেট নিউজিল্যান্ডের (এনজেডসির)। তাই আবার একই প্রশ্ন। নিশাম এবার এনজেডসিকে বলেন, ‘সেমিফাইনাল জিতে উদযাপন করাই যায়। তবে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে শুধু একটা সেমিফাইনাল জিততে তো আসিনি।’
নিউজিল্যান্ড এই নিয়ে সর্বশেষ তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিবারই তারা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও পরে হয়ে ওঠে ফেবারিট।
নিজেদের এমন সাফল্য নিয়ে কিউই অলরাউন্ডার নিশাম বললেন, ‘দল হিসেবে আমরা অনেক অভিজ্ঞ। গত পাঁচ ছয় বছর ধরে টুর্নামেন্টগুলোতে আমরা প্রচণ্ড ধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। সময়মত রিসেট বাটন প্রেস করতেও আমরা জানি।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ