শাহজাদপুরে মিলেনিয়াম স্কুল স্থানান্তর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত বিদ্যাপীঠ মিলেনিয়াম স্কুল নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে পৌর শহরে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শাহজাদপুর পৌর শহরের ডাকবাংলো পাড়ায় দীর্ঘদিন মিলেনিয়াম স্কুলের কর্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে পৌর শহরের রূপপুর দোতলা মসজিদ সড়কে একটি পাঁচতলা ভবনে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ নভেম্বর) ডাকবাংলো পাড়ার পুরাতন ভবন থেকে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বর, কোর্ট চত্বর, কাছাড়ি বাড়ি সড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রূপপুরে অবস্থিত নতুন ভবনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ পরিলক্ষিত হয়। পরে মিলেনিয়াম স্কুলের নতুন ভবনের ৪র্থ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলেনিয়াম স্কুলের পরিচালক মো. জহুরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন স্কুলটির শিক্ষক মো. সুজন মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জহরলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আছাব আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসলাম শেখ, সমাজকর্মী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ, রাজেশ কুমার প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলেনিয়াম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান