গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর (পিপিএ)। তিনি মাদকদ্রব্যের বিভিন্ন ক্ষতিকর বিষয় নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং মাদকদ্রব্য পরিহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি ক্যাডেটরা অতিথিদের প্যারেডের মাধ্যমে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুস সবুর মণ্ডল পিএএ।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ। এ সময় সরকারি কলেজের সকল শিক্ষক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক সাক্ষাৎকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, তারা দেশব্যাপী সমন্বিত প্রচেষ্টা ও সুর্নিদিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে মাদকের বিস্তার হ্রাসে সম্ভব সব কাজ করে যাচ্ছেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন