পটিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবদমান সম্পত্তির চারদিকে সীমানা প্রাচীর দিয়ে জোরপূর্বক জায়গা দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ জুন) সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী আহমদ ডিলারের বাড়ির আব্দুর রহিমের জায়গায় ঘটনাটি ঘটে। পুলিশকে জানানোর পর সাময়িক সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রাখলেও পুনরায় কাজ শুরু করে জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর নির্মার্ণের খবর পেয়ে বিবাদীদের সাথে মুঠোফোনে কথা বলে কাজ বন্ধ রাখতে বলি। তারপরও যদি তারা নির্মাণকাজ করে তাহলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, উপজেলার আশিয়া মৌজার আরএস ১১৬৬/১১৬৯ খতিয়ানের দাগ নং ৪৭১৫ তৎ সামিল বিএস ১৪৩২/১৪৯৫/১৬০/১৮৯১নং খতিয়ানের দাগ নং ৭৩৮৩ মোট ০৭৭৫ শতাংশ জায়গার ওপর দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার আব্দুর রহিম চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (দক্ষিণ) বরাবর একটি মিস মামলা দায়ের করে, যার মামলা নং ১৫৪৫/২০১৯ (পটিয়া)।
মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও বিভিন্ন সময় একই এলাকার মৃত নজু মিয়ার ছেলে মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসহাকের ছেলে কাউছার বাদী আব্দুর রহিমের জায়গা দখল করার জন্য পাঁয়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার (৯ জুন) বিবাদীরা লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবদমান সম্পত্তির চারদিকে সীমানা প্রাচির দিয়ে জোরপূর্বক জায়গা দখল করে নিয়েছে।
এ বিষয়ে আব্দুর রহিম জানান, মামলা চলমান জায়গা দখল করে নেয়ার খবর পুলিশকে জানানোর পরও কোনো প্রতিকার পাইনি। জায়গা দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন আমার ভাগ্নেকে মারধর করে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, ওই সম্পত্তি নিয়ে দুপক্ষের বিবাদের বিষয়টি তার নজরে আছে। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর দিয়ে জায়গা দখলের কোনো অভিযোগ তিনি জানেন না। ক্ষুব্ধ পক্ষ অভিযোগ জানালে তিনি ব্যবস্থা নেবেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান