ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে কমলগঞ্জের দুই শিক্ষার্থী


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ১১:৪৩
হত্যা এবং নারী ও শিশু নির্যাতন মামলায় জেলে থাকা কমলগঞ্জের দুই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ওই দুই শিক্ষার্থী হলো- ফজলে আলী ও এলেক্স গমুজ। এদের মধ্যে ফজলে আলী কমলগঞ্জের আদমপুরের এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলেক্স গমুজ মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলায় ও এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছে। এসএসসি পরীক্ষা কেন্দ্র কমলগঞ্জ-১-এর কেন্দ্র সচিব কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র কুমার দেব এ তথ্য নিশ্চিত করেন।
 
মৌলভীবাজার কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী একটি হত্যা মামলায় এবং মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছে। আদালতের নির্দেশে এ দুই আসামি কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। 
 
আলাপকালে এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় ‍এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
 
মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুজন এসএসসি পরীক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর তাদের পরীক্ষা গ্রহণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নেই। কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দুই শিক্ষার্থী পুলিশি পাহারায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে বলে জেল সুপার জানান।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত