দুবাইয়ে ৮২ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ লাখ টাকা (সাড়ে তিন লাখ দিরহাম) কুড়িয়ে পেয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন মোহাম্মদ কফিলউদ্দিন মুহুরী (৪০) নামে আমিরাত প্রবাসী এক বাংলাদেশি। সততার এমন দৃষ্টান্ত দেখিয়ে প্রশংসায় ভাসছেন পেশায় রক্ষাণাবেক্ষণ ঠিকাদার এই বাংলাদেশি। চট্টগ্রামের ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামের কফিলউদ্দিন এক সন্তানের বাবা।
এ ঘটনার জন্য তাকে সম্মাননা জানিয়েছে দুবাই পুলিশ। সম্প্রতি এ উপলক্ষে নায়েফ থানায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপ-পরিচালক কর্নেল ওমর আশুর, কফিলউদ্দিনের হাতে এমন আচরণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ এবং একটি প্রতীকী উপহার তুলে দেন। সেই সঙ্গে দেশটির বিভিন্ন জাতীয় পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়েছে কফিলউদ্দিন মুহুরীর এই সততার খবর। দুবাই পুলিশ এভাবে সম্মানিত করায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেশায় রক্ষাণাবেক্ষণ ঠিকাদার কফিলউদ্দিন মুহুরী।
কফিলউদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি দুবাই শহরের দেরায় আল সাবকার বুরি মসজিদ রোড এলাকায় থাকেন। গত ২৯ আগস্ট দুপুরে বাসার কাছে একটি গাড়ি পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো একটি বান্ডিল দেখেন তিনি। এ সময় কোনো মালিকের খোঁজ না পেয়ে বান্ডিলটি বাসায় নিয়ে যান। বান্ডিল খুলে এই অর্থ দেখতে পান কফিলউদ্দিন। পরবর্তীতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী রেস্টুরেন্টে জানিয়ে রাখেন যে, কেউ এ অর্থের সন্ধান করলে যেন তার সঙ্গে যোগাযোগ করে। এভাবে অপেক্ষা করে অর্থের কোনো দাবিদার না পেয়ে গত ৫ সেপ্টেম্বর নায়েফ পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে সেই অর্থ জমা দেন কফিলউদ্দিন।
এক সন্তানের পিতা কফিলউদ্দিন বলেন, কখনও মানুষের সম্পদের ওপর লোভ করিনি। কারণ পরের টাকা দিয়ে কখনও বড় হওয়া যায় না এমন শিক্ষা পেয়েছি পরিবার থেকে। তাই মালিক না পেয়ে টাকা পুলিশের হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব পালন করেছি। কফিল মনে করেন, বাংলাদেশিরা সৎ ও পরিশ্রমী হিসেবে প্রবাসে পরিচিত। তার এ সততা বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম আরও বাড়াবে।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা