JSHR-এর মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন লালমনিরহাটের কাজী সাইফুল ইসলাম
এবার সাংবাদিক সোসাইটি ফর হিউম্যান রাইটসের (JSHR) মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার পাচ্ছেন লালমনিরহাটের কাজী সাইফুল। সফল ও শ্রেষ্ঠ নিকাহ রেজিস্ট্রার কাজী হিসেবে বিশেষ স্বীকৃতিস্বরূপ সংগঠনটির কার্যনিবার্হী পরিষদ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে কর্মরত কাজী সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সোসাইটি ফর হিউম্যান রাইটস (রেজি. এস ১০৮০৩) সংগঠনটি আগামী ২০ নভেম্বর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন ৮৭, পুরানা পল্টন লাইন, চতুর্থ তলা ঢাকায় মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদানের কথা রয়েছে সংগঠনটির।
আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এসএম মজিবুর রহমান, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চ্যান্সেলর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ, পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। কর্নেল (অব.) আশরাফ আলাদীন, উপদেষ্টা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস, কবি মো. নুরুল ইসলাম, এডিশন্যাল এসপি ও ডেপুটি ডিরেক্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মো. মনির হোসেন, চেয়ারম্যান, সাংবাদিক সোসাইটি ফর হিউম্যান রাইটস।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied