ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে নৌকার মনোনয়নপ্রত্যাশীর শোডাউন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ২:৩

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করছেন নির্বাচনমুখী প্রার্থীরা। গতকাল শনিবার (১৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মিনাউল ইসলামের সহধর্মিণী মোছা. নিপা পারভিন ভোটার ও সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল করেছেন।

তরনীপাড়া চকবামনকুণ্ঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’ধারে নারী ও পুরুষরা হাত নেড়ে একমাত্র এই নারী প্রার্থীকে স্বাগত জানান। শোডাউন শেষে ভোটার ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন মোছা. নিপা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন- শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আকন্দ, শিবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, যুবলীগ নেতা সুমন, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফিজুল আকন্দ, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামিউল আকন্দ প্রমুখ।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান