ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফাইনাল ম্যাচ টাই হলে যা হবে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৩:৩৪

এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে অদ্ভুতুড়ে নিয়মের কারণে টাই হওয়া ম্যাচে শিরোপা হাতছাড়া করার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে কম বাউন্ডারি মারার কারণে শিরোপা হাতছাড়া হয় কেন উইলিয়ামসনের দলের।

এরপরই বিতর্কিত সেই নিয়মে পরিবর্তন আনে আইসিসি। আজ কোনোভাবে যদি নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ টাই হয়ে যায়, তবে নতুন সেই নিয়ম দেখা যাবে। ম্যাচ টাইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম হলো, যদি ২০ ওভার খেলার পর দুই দলের ফলাফল অমীমাংসিত থাকে তবে ম্যাচ গড়াবে আগের মতোই সুপার ওভারে।

সেই সুপার ওভারেও যদি টাই হয় তবে খেলা যাবে পরবর্তী সুপার ওভারে। সেখানেও যদি কোনো ফল না আসে তখন খেলা গড়াবে আরেকটি সুপার ওভারে। এভাবে যতক্ষণ না ম্যাচের ফল বের হবে, ততক্ষণ অবিরতভাবে সুপার ওভার চলতেই থাকবে।

অপর দিকে ফাইনাল ম্যাচে আবহাওয়াজনিত কারণে যদি খেলা মাঠে না গড়ায় তবে তার জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আবার কোনো কারণে যদি দুই দল কমপক্ষে ১০ ওভার ব্যাটিং করতে না পারে, সেক্ষেত্রে খেলা যেখান শেষ হয়েছিল পরের দিন ঠিক সেখান থেকেই শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে