মার্টিনেজের ব্যক্তিত্বে মুগ্ধ তিনি
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার অন্যতম বড় ভরসা এমিলিয়ানো মার্টিনেজ। ২৮ বছর পর দেশটির কোপা আমেরিকার শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। একের পর এক ম্যাচে করছেন দারুণ পারফরম্যান্স। অল্প কয়েকদিনের জাতীয় দলের ক্যারিয়ারেই হয়েছে বেশ নামডাক।
টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্টিনেজ। তাকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক সান্তিয়াগো কানিজারেস। তাকে তুলনা করেছেন সাবেক গোলরক্ষক ফিল্লোলের সঙ্গে।
মার্টিনেজের ব্যক্তিত্বে মুগ্ধ সান্তিয়াগো বলেছেন, ‘সে ব্যক্তিত্ববান একজন, লড়াই করতে চায়। ব্যক্তিত্ব থাকা গোলরক্ষকের প্রথম বিষয়, তার মধ্যে আছে। আমি তার নেতৃত্ব গুণে অবাক হয়েছি, দলের বাকি সদস্যদের সঙ্গে তার সম্পর্কও দারুণ।’
তিনি আরও বলেন, ‘মার্টিনেজ আমাকে অন্য সময়ের একজন গোলরক্ষককে মনে করিয়ে দেয়। যখন সে আরও প্যাশনের সঙ্গে লড়ত। তার আলাদা পরিচয় আছে কিন্তু সে ফিল্লোলের মতোই সিদ্ধান্ত নিতে পারে। তার শরীরও এখনকার গোলকিপারদের জন্য যা দরকার তাই, রোয়া বা রোমেরোর মতো। সঙ্গে স্কিল তো আছেই।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ