ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মুখ খুললেন ‘পাকিস্তানের হারের কারণ’ হাসান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৩:৩৫

একটি ক্যাচ মিস করেই পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে খলনায়কে পরিণত হয়েছেন হাসান আলি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণ তিনি, এমনটিও বলছেন অনেকে। এই ঘটনায় হাসান আলিও রীতিমতো মুষড়ে পড়েছেন। পাকিস্তানের সমর্থকদের অনুরোধ করেছেন, তার ওপর থেকে যেন ভরসা হারিয়ে না ফেলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাসান আলি লিখেছেন, ‘আমি জানি, সকলেই আমার পারফরম্যান্সে হতাশ। আমার পারফরম্যান্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কিন্তু আমার থেকে বেশি হতাশ কেউ না। আমার ওপর থেকে ভরসা হারাবেন না। আমি ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যাব। তার জন্য কঠোর পরিশ্রম করব। আর এটাই আমাকে মানসিক শক্তি যোগাবে।’

সুপার টুয়েলভের সব ম্যাচ জেতার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। ওই ম্যাচে ১৮তম ওভারের তৃতীয় বলে শাহিন আফ্রিদির বলে অজি উইকেটকিপার ম্যাথিউ ওয়েডের ক্যাচ ছাড়েন হাসান আলি। আর ওয়েড পরের তিন বলে পরপর ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন। 

এরপর ম্যাচ হেরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও ক্যাচ ছাড়াকেই দায়ী করেন। এখন পাকিস্তানজুড়ে হাসান আলির বিপক্ষে দেখা যাচ্ছে সমালোচনা। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বিশ্ব ক্রিকেটও পাশে দাঁড়িয়েছে হাসান আলির। এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন হাসান আলি।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’