কাল থেকে শুরু হচ্ছে ‘অনলাইন অফলাইন’
আগামীকাল ১৫ নভেম্বর (সোমবার) থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।
প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
গল্পের কেন্দ্রে একটা অফিস। এই অফিস যে কিসের অফিস সেটা আসলে এই অফিসের লোকজনও ভালো করে জানে না। বেশির ভাগ সময় এই অফিসে মিটিং হয় যে সামনে কিসের ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কিসের অফিস বানানো যায়। অফিসের মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু। শাহেদ, রন্টু এবং ইমন। অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে নাটকের গল্প এগিয়ে যায়।
এমএসএম / এমএসএম
হেরেও পদক বাংলাদেশের জিন্নাতের
আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছেন রাইস
১৩৮ নম্বরে থাকা ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে ব্রাজিল, জানালেন আনচেলত্তি
পদত্যাগের দাবি রিয়ালের, একটি বাক্যের সঙ্গে ‘পুরোপুরি একমত’ লিগ প্রধান
ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন
আর্সেনালের বিপক্ষে সান্ডারল্যান্ডের পাওয়া পেনাল্টি ভুল ছিল
ইনজুরি নেই, তবুও দুই ওয়ানডেতে শঙ্কায় কামিন্স
আইপিএলে চেন্নাইয়ের পাঁচ ম্যাচে ফিক্সিং, নিজেই স্বীকার করলেন ক্রিকেটার!
চোট নিয়ে সাইডলাইনে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার
আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন
এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির টেবিলে
রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ