শাহজাদপুরে ঝুরি তৈরিতে শতাধিক নারীর দিনবদল
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাঁচিল গ্রামের যমুনার ভাঙনে নিঃস্ব শতাধিক নারী গ্রামীণ মেলায় বহুল প্রচলিত মুখরোচক খাবার ঝুরি তৈরি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। হাটপাঁচিল গ্রামের এসব নারীর মধ্যে কেউ স্বামী পরিত্যক্তা, কেউ অশীতিপর বৃদ্ধা, কেউ ছিন্নমূল। আত্মপ্রত্যয়ী এসব নারী পরনির্ভরশীলতার বাধা পেরিয়ে এখন স্বাবলম্বী। অসহায় নারীদের সাফল্য দেখে আশপাশের গ্রামের অনেক নারী এখন ঝুরি তৈরির কাজে ঝুঁকছেন। হাটপাঁচিল গ্রামের এক সময়ের অবহেলিত ও ভাগ্যবিড়ম্বিত এসব নারীর সাফল্যগাথা অনেকটা কল্পকথা মনে হলেও এটাই বাস্তবতা।
সরেজমিন হাটপাঁচিল গ্রামে গেলে ঝুরি প্রস্তুতকারক নারীরা জানান, তাদের বাড়িঘর, জমিজমা, সহায়-সম্বল কয়েক দফায় যমুনার ভাঙনে বিলীন হয়ে যায়। এক সময় তারাও নিঃস্ব ও উদ্বাস্তু হয়ে পড়েন। যমুনার তীরের এ গ্রামটি বালুচর হওয়ায় এখানে কোনো ফসলের আবাদও হয় না। পাশের গ্রামগুলোতেও জীবিকা নির্বাহের জন্য উল্লেখযোগ্য কোনো কাজও সচরাচর পাওয়া যায় না। যমুনার ভাঙনে তাদের মতো কর্মহীন নারীর দিন কাটছিল অতিকষ্টে, অর্ধাহারে, অনাহারে। নিজের ও পরিবারের সদস্যদের জন্য দুবেলা দুমুঠো ভাতের জোগান দেয়াটাই তাদের জন্য হয়ে ওঠে অসাধ্য ব্যাপার। এর মধ্যে অনেক পরিবারের পুরুষ সদস্য তাদের স্ত্রী-পরিজন ফেলে অন্যত্র চলে গিয়ে আবার সংসার পাতেন। ফলে অনেক নারী হয়ে পড়েন স্বামী পরিত্যক্তা। বাধ্য হয়ে অসহায় এসব নারী জীবিকার তাগিদে ঝুরি তৈরি ও বিক্রির কাজ বেছে নেন। এর মাধ্যমেই তাদের জীবনে দিনবদলের পালা শুরু হয়। ঝুরি বিক্রি করে তারা লাভের মুখ দেখতে শুরু করেন। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাদের। এভাবেই হাটপাঁচিল গ্রামের শতাধিক নারী ঝুরি তৈরির কাজ করে বর্তমানে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। নারী হয়েও আয় করে পরিবারের জীবিকা নির্বাহ করার পাশাপাশি অনেকেই তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন। আবার অনেকে ঝুরি তৈরির পাশাপাশি বাড়িতে গবাদিপশু পালন করে আয়ের পথ সুগম করছেন।
ঝুরি প্রস্তুতকারক নারীরা আরো জানান, দিনে একজন নারী তার পরিবারের সদস্যদের নিয়ে প্রায় এক মণ ঝুরি তৈরি করতে পারেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা। কেজিপ্রতি তারা ঝুরি বিক্রি করছেন ৮৫-৯০ টাকায়। এতে কেজিতে তাদের ১০-১৫ টাকা মুনাফা হচ্ছে, যা মণপ্রতি দাঁড়ায় ৩৮০-৫০০ টাকা। শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে তাদের তৈরি ঝুরির বেশ চাহিদা থাকায় বিক্রি করতে কোনো বেগ পেতে হচ্ছে না।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হলে হাটপাঁচিল গ্রামের নারীরা ঝুরি তৈরিতে একটি লাভজনক শিল্পে পরিণত করতে সক্ষম হবেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান