ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

হাসল মানবতা, অপারেশন হলো পরিচ্ছন্নকর্মী শিল্পীর


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৪:৪৭

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ ভুপেন হাজারিকার ঐতিহাসিক গানটিকে বাস্তবে রূপ দিয়েছেন শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দেয়া আর্থিক সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিল্পী খাতুন নামে এক পরিচ্ছন্নকর্মী।

জানা যায়, শাহজাদপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মী (ঝাড়ুদার) শিল্পী খাতুন (৩০) বেশ কয়েক দিন যাবৎ পেটের ব্যথায় ভুগছিলেন। গত ১ অক্টোবর প্রচণ্ড পেটের ব্যথায় ছটফট করতে থাকলে তার স্বামী পৌরসভার পরিচ্ছন্নকর্মী মো. রাসেল তাকে স্থানীয় মা ও শিশু কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান, শিল্পী খাতুনের অ্যাপেন্ডিক্সের নাড়িতে ইনফেকশন হয়ে ফুলে গেছে। তাকে বাঁচাতে হলে অপারেশন প্রয়োজন। তবে ভেতরে ঘা শুকিয়ে গেলে তারপর অপারেশন করতে হবে। এজন্য এক মাসের ব্যবস্থাপত্র দেন। ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কেনার টাকা না থাকায় শিল্পীর স্বামী রাসেল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদকে জানান। রাজু আহমেদ নিজে ও সহকর্মীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে শিল্পী খাতুনের জন্য এক মাসের ওষুধ কিনে দেন।

পরে পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ উদ্যোগ নিয়ে পৌরসভায় কর্মরত অন্য কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে সহযোগিতা নিয়েই গত ৯ নভেম্বর মঙ্গলবার পৌর শহরের মা ও শিশু কেয়ার হাসপাতালে শিল্পী খাতুনের অপারেশন সম্পন্ন হয়। দুদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পর শনিবার শাহজাদপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ ও টিপু খান হাসপাতালের গিয়ে বিল পরিশোধ করেন। সেই সাথে বেশ কয়েক দিনের ওষুধ ও ফলমূল কিনে শিল্পী খাতুনের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ বলেন, রাসেল ও শিল্পী দম্পতি দুজনই পৌরসভার পরিচ্ছন্নকর্মী। তাদের যা বেতন তাতে সংসার চালানোই কঠিন, এরই মধ্যে শিল্পী খাতুন গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। শিল্পীর স্বামী যখন আমাকে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল সামান্য কিছু টাকার অভাবে আমার স্ত্রীকে বাঁচাতে পারব না। তখন আমার বুকের মাঝে কষ্ট অনুভব করেছি। কারণ অনেকের কাছে এই সামান্য কিছু টাকায় একদিনের বিলাসিতা হয় আর এই দরিদ্র পরিচ্ছন্নকর্মীর জীবন-মরণের সমস্যা। তখনই আমি তাকে আশ্বস্ত করি যে তোমার স্ত্রীর খরচ আমরা ব্যবস্থা করব। তারপরই পৌরসভার সবাই যখন বিষয়টি জানতে পারে প্রত্যেকেই শিল্পীর চিকিৎসার জন্য সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শিল্পীর চিকিৎসা ও আনুষঙ্গিক মিলিয়ে মোট ২০ হাজার টাকা খরচ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও সহযোগিতা করেছে।

পরিচ্ছন্নকর্মী শিল্পী খাতুন বলেন, আমরা খেটে খাওয়া গরিব মানুষ। দুজনে যা আয় করি সেটা দিয়ে দুই সন্তানসহ সংসার চালানোই কঠিন। ডাক্তার যখন জানালেন আমার অপারেশন করাতে হবে তখন বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলাম। রাজু ভাই ও পৌসসভার সবাই আমাকে বেঁচে থাকতে সহযোগিতা করেছেন, সেজন্য আমি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীর কাছে কৃতজ্ঞ।

এমএসএম / জামান

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব