ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৪:৪৯

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের এরশাদনগর এলাকায় স্বপ্না (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) রাতে এরশাদনগরের ৩নং ব্লক এলাকায় ওই তরুণীর নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত স্বপ্না দীর্ঘদিন যাবৎ তার নানির সাথে এরশাদনগরের ৩নং ব্লক এলাকায় বসবাস করত। শনিবার রাত ১০টার দিকে স্বপ্নার প্রতিবেশী ইউসুফ তাকে  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে বিষয়টি থানায় অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী

মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল