ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সিডরের ১৪ বছরেও নির্মিত হয়নি পানগুছি নদীর বেড়িবাঁধ


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৪:৫৫

১৪ বছর পূর্বে ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারী সুপার সাইক্লোন সিডর লণ্ডভণণ্ড করে দেয় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ। সিডরের প্রবল ঘূর্ণিঝড়ের পাশপাশি প্রমত্তা পানগুছির স্রোতে ভেসে যায় নদীতীরবর্তী ঘরবাড়ি। সাইক্লোন সেল্টারে আশ্রয় নিতে গিয়ে ভেসে যায় বেশ কয়েকজন শিশু, পুরুষ ও মহিলা। ভেসে গেছে ৪ হাজারের ও বেশি মৎস্য ঘের। সেই সুপার সাইক্লোনের ১৪ বছর অতিবাহিত হয়েছে। ঘূর্নিঝড় আইলা গেল, বুলবুল, আম্ফানও গেল। তা সত্ত্বেও পানগুছি নদীতে নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ। 

সুপার সাইক্লোন সিডরের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত করে মোড়েলগঞ্জ উপজেলার ৪৩৮ বর্গ কিলোমটিারের জনপদ। আজও চোখের জল থামেনি সিডরে নিহত ৯৩ পরিবারের। উপকূলীয় এলাকায় সবুজের সমারোহকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। প্রভূত ক্ষতি হয়েছে বৃক্ষরাজি আর উঠতি ফসলের। সিডরে ২১৬৫ হেক্টর জমির উফশী ফসল এবং ১২ হাজার ৭৮৮ হেক্টর জমির আমন ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়। ৪২৩৫টি  পুকুর ও ৪১৭০টি মৎস্য ঘের ডুবে যায়। বিদ্যুতের রিভার ক্রসিং সুউচ্চ টাওয়ার দুমড়ে-মুচড়ে পড়ে গিয়ে বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়ে ২৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

প্রলয়ংকারী সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষাপ্রতিষ্ঠানের। এরমধ্যে ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও ১৫৮টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। উপজেলার ১৬ ইউনিয়ন ও একটি পৌরসভায় সব মিলিয়ে ১৯ হাজার ৩৭টি পরিবারের বসতঘর সম্পূর্ণ এবং ৪৩ হাজার ২২৬টি পরিবারের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দিনটিকে স্মরণে ‘সিডর দিবস’ হিসেবে পালন করা হয়। সিডরের পর আইলা, বুলবুল, আম্পানসহ ঝড়-ঝঞ্ঝায় এ উপকূলীয় এলাকা ও এলাকার মানুষ ক্ষতবিক্ষত। গৃহহারা শত শত পরিবার। জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে গেছে উপকূলীয় তীরবর্তী এলাকা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি নদী শাসন ও টেকসই বেড়িবাঁধ। কিন্তু সে স্বপ্ন আজো অধরা রয়ে গেছে।

এমএসএম / জামান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন