ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৫:৭

ধামরাইয়ে একটি ইটবাহী ট্রাকচাপায় আফসানা আক্তার (২২) নামে রিকসাযাত্রী ‍এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের জয়পুরা-কাউন্সিল শাখা সড়কের জয়পুরা জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা আক্তার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের হাচুনপাড়ার আফজাল হোসেনের মেয়ে। তিনি ধামরাইয়ের ফুকুটিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো আফসানা আক্তার জয়পুরা বাসস্ট্যান্ড থেকে অটোরিকসায় ফুকুটিয়ার একটি পোশাক কারখানায় যাচ্ছিলেন তিনি। এ সময় জয়পুরা-কাউন্সিল সড়কের জয়পুরা জেলেপাড়া এলাকায় পৌঁছলে সামনের থেকে আসা একটি ইটবাহী ট্রাক রিকসাটিকে চাপা দেয়। এতে আফসানা মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, নিহতের ম‍ৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকেও আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত