ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তিন বোর্ডে অনুপস্থিত প্রায় ১১ হাজার, বহিষ্কার ১০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৬:১২

দীর্ঘ প্রতিক্ষার পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) ৯টি সাধারণ বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয় এ বছরের এসএসসি। সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে। পরীক্ষার প্রথম দিন ঢাকা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া আজ প্রথম দিনে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের জন্য ১০ জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪২৩টি কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৮০৭ জন অংশগ্রহণ করার কথা থাকলেও এদিন এক লাখ ২৭ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিনের পরীক্ষায় ৮৮৪ জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়নি। তবে প্রথম দিনের পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডে কোনো শিক্ষার্থী বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০৪টি পরীক্ষা কেন্দ্রে ২৮ হাজার ৩৩৭ জনের মধ্যে ২৮ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। এদিন ১৯৪ জন পরীক্ষা কেন্দ্র যায়নি বলে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানা গেছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৯ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৫৯ হাজার ৪৭৭ জন। অনুপস্থিত ছিল ৯ হাজার ৮৯৪ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৬৭ শতাংশ। এদিন অসাধুপন্থা অবলম্বন করায় ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে এ বছর দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসলো শিক্ষার্থীরা।

মহামারীর কারণে এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে ভিন্ন আমেজে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে পরীক্ষার্থীদের। মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রে।

এবার মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। পরীক্ষার্থী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

দেশের বাইরে এ বছর নয়টি কেন্দ্র- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্সে পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।

জামান / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়