ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এই জার্মানিকে থামাবে কে?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১১:৪৯

বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে সবার আগেই। জার্মানি তার পরও সুতোয় ঢিল পড়তে দিচ্ছে না একটু। আগের ম্যাচেই লিখটেনস্টেইনকে গুণে গুণে ৯ গোল দিয়েছিল দলটি। ২০১৪ এর বিশ্বজয়ীরা এবার গোল উৎসব করলো আর্মেনিয়ার বিপক্ষেও। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে দলটি জয় তুলে নিয়েছে ৪-১ ব্যবধানে। 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করা জার্মানরা এগিয়ে যায় ম্যাচের ১৫ মিনিটে। গোলটি করেন চেলসি ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ। বিরতির একটু আগে পেনাল্টি পায় দলটি। গোলের খাতায় নাম লেখান আগের ম্যাচেও লক্ষ্যভেদ করা ইলকায় গুন্দোয়ান। বিরতি থেকে ফিরেও গোল পান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। ৫০ মিনিটে গুন্দোয়ানের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জড়ায় জালে। 

পুরো ম্যাচেই বিবর্ণ থাকা আর্মেনিয়া ৫৯ মিনিটে গোল করে ব্যবধান কমায়। পেনাল্টি থেকে গোলটি করেন সাবেক বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড হেনরিখ মিখিতারিয়ান। তবে জার্মানরা তাদের ৩ গোলের লিড ফেরত পেয়েছে ৫ মিনিট পরই। ইয়োনাস হফমান করেন সেই গোলটি। 

ম্যাচের শেষ গোলও ছিল সেটিই। ৪-১ ব্যবধানের দারুণ জয় দিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে জার্মানি। এর ফলে ১০ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষ দলটি হয়ে যায় ডাই মেনশ্যাফটরা। একই গ্রুপে দিনের অন্য ম্যাচে ২০১৮ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ড হেরেছে উত্তর মেসিডোনিয়ার কাছে। ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে মেসিডোনিয়ানরা চলে গেছে প্লে অফে। তাতে ইউরোর পর বিশ্বকাপে খেলার স্বপ্নটাও টিকে রইলো দলটির। আগামী ২৬ নভেম্বর নির্ধারিত হবে দলটির প্লে অফ প্রতিপক্ষ, সেখানেই নিজেদের প্রতিপক্ষ কে হবে, তা জানবেন গোরান পানদেভরা।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে