ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনালে ভাঙল একগাদা রেকর্ড


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১১:৫০

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আক্ষেপ ঘুচিয়েছে অস্ট্রেলিয়া। তবে এ আক্ষেপ ঘোচানোর পথে দলটি ভেঙে দিয়েছে একগাদা রেকর্ডও। শিরোপা না জিতলেও নিউজিল্যান্ডও ভাগ বসিয়েছে বেশ কিছু কীর্তিতে। রেকর্ডগুলো এক নজরে-
 

১৭৩- বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ সফল রান রান তাড়া করার রেকর্ড। সব মিলিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছে ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের ১৮৪ রান তাড়া করে জেতার রেকর্ডটা। 

গতকাল নিউজিল্যান্ডের ১৭২ রান তাড়া করে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজেদের করে নিয়েছে অজিরা। এর আগে বিশ্বকাপের ফাইনালে ১৬০ রান পেরিয়েছিল একটি দলই। আগের বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

৩১- বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটির রেকর্ডটা গড়েছেন মিচেল মার্শ। ৩১ বলে ফিফটি করে ভেঙে দিয়েছেন ঘণ্টা দুই আগেই করা কেন উইলিয়ামসনের রেকর্ড। কিউই অধিনায়ক রেকর্ডটা গড়েছিলেন ৩২ বলে।  

৮৫- অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন উইলিয়ামসনের রান। বিশ্বকাপ ফাইনালে এর চেয়ে বেশি রানের নজির নেই আর কারো। অপরাজিত ৮৫ রান করে উইলিয়ামসনের পাশে আছেন মারলন স্যামুয়েলস। ২০১৬ বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের বিপক্ষে তিনি করেছিলেন এ রান।

২৮৯- ডেভিড ওয়ার্নার সদ্যসমাপ্ত টুর্নামেন্টে করেছেন ২৮৯ রান। তাতেই একটা রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের কীর্তি এখন তার। ২০০৭ বিশ্বকাপে করা ২৬৫ রান নিয়ে প্রায় ১৪ বছর এ রেকর্ডটা নিজের করে রেখেছিলেন ম্যাথু হেইডেন। 

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নন তিনি, তবে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান রাখায় টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে তার হাতে। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি বনে গেলেন বিজয়ী দল থেকে হওয়া টুর্নামেন্ট-সেরার পুরস্কার পাওয়া খেলোয়াড়।

৬০- দল না জিতলে তিনিই বনে যেতেন অজিদের খলনায়ক। মিচেল স্টার্ক যে নির্ধারিত ৪ ওভারে দিয়েছিলেন ৬০ রান! শেষ পর্যন্ত খলনায়ক না বনলেও একটা ‘রেকর্ড’ গড়া হয়ে গেছে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান দেওয়ার ‘কীর্তিটা’ এখন তারই। টি-টোয়েন্টির ইতিহাসেই এর চেয়ে বেশি রান দেওয়ার নজির আছে পাঁচটি। যার সবশেষ সংযোজন স্টার্ক। 

৩৯- বিশ্বকাপ ফাইনাল তো বটেই, টি-টোয়েন্টির ১৬ বছরের ইতিহাসেই প্রথম একটা বিষয় দেখে ফেলেছে ক্রিকেট। স্টার্ক গতকাল তার রানের ৬৫ শতাংশই হজম করেছেন কেন উইলিয়ামসনের কাছ থেকে। টি-টোয়েন্টির ইতিহাসে এক ব্যাটারের কাছ থেকে বোলারের এমন মার খাওয়ার রেকর্ড নেই আর কারও। উইলিয়ামসন তাকে ৭টা চারের পাশাপাশি একটা ছক্কা হাঁকিয়েছেন। এক বোলারের বিপক্ষে বিশ্বকাপে এর চেয়ে বেশি বাউন্ডারির রেকর্ড নেই আর কোনো ব্যাটারের।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো