ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে গারোওয়ানগালা উৎসব পালিত


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১২:৪

প্রতি বছরের ন্যায় এবারো শেষ কার্তিকে নতুন ফসল ঘরে তুলতে নানা উৎসবের মাধ্যমে দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে পালিত হলো গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বা গারো নবান্ন উৎসব। আসছে বছরে যেন ফসল ভালো হয়, সন্তান ও পরিজনরা যেন ভালো থাকে আর দেশের যেন মঙ্গল হয়; এ কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া গারোপল্লী এলাকায় রোববার (১৪ নভেম্বর) দুপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ‘গারো’ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এ ওয়ানগালা অনুষ্ঠান পালিত হয়।

দিনটি উদযাপন উপলক্ষে গারো সম্প্রদায়ের ছেলে-মেয়েরা বিচিত্র পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। এটি গারোদের বছরের প্রধান বিনোদনের দিন। সারা গারো পাহাড় মন্ত্র ও ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে। এ সময় মহিষের শিঙে বানানো এক ধরনের বিশেষ আদিম বাঁশির সুর সবাইকে বিমোহিত করে।

সকালে স্থানীয় ফুলছড়া গারো ফুটবল মাঠে শ্রীচুক আচিক আসং নকমা অ্যাসোসিয়েশন ও শ্রীচুক গারো যুব সংঘের আয়োজনে ওয়ানগালা অনুষ্ঠানে এতিহ্যবাহী সা-সাৎ-সাওয়া ধুপারিতের মধ্যদিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। সিলেট ধর্ম প্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজবিুর রহমান মুজুল, শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত নিকোলাস বাড়ৈ, শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিওসহ বিভিন্ন খ্রিস্টান ধর্মযাজকরা যোগ দেন। এছাড়া ওয়ানগালা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিস্টভক্ত এবং গারাগানজিং, কতচু, রুগা, মমিন, বাবিল, দোয়াল, মাতচি, মিগাম, চিবক, আচদং, সাংমা, মাতাবেং ও আরেং নামে ১২টি গোত্রের গারো স¤প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ওয়ানগালার মূল প্রবন্ধ পাঠ, নাগড়া, আদুরী, দামা ও মোমবাতি প্রজ্বলন, বিশেষ প্রার্থনা এবং গারোদের নিজস্ব কৃষ্টির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান পুরোহিত জংসন মৃ প্রথা অনুসারে একটি মোরগ জবাই করে তার ভেতর থেকে ভুরি বের করেন। এরপর মন্ত্র পড়ে ভবিষ্যৎ গণনা করে জানান, আগামী বছর ফসল দ্বিগুণ হবে। আসছে দিনগুলো সবার জন্য শুভ হয়ে দেখা দেবে। দাম্পত্য জীবন সুখের হবে। তিনি জানান, আগের দিনে গারো পাহাড়ি এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্যদেবতা ‘মিসি সালজং'কে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো। পুরোহিত বলেন, গারোরা প্রকৃতিপূজারি। কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে করে পালন করা হয়। একসময় তারা শস্যদেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করলেও এখন অনেকে নতুন ফসল কেটে যীশুখ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করে থাকেন।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী