ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রিজওয়ানকে ছাড়াই প্রথম দিনের অনুশীলনে পাকিস্তান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১২:৪৫

ঢাকায় পা রাখার দুদিন পর আজ মাঠে নেমেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় মিরপুরের একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলন শুরু করেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে এদিন দলের সঙ্গে দেখা যায়নি কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে।

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে দুদিন ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রিজওয়ান। থাকতে হয়েছিল ইন্টেনসিভ কেয়ার ইউনিটেও (আইসিইউ)। তবে সুস্থ হতেই মাঠে নেমে পড়েন রিজওয়ান। সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে তার সেই ইনিংসও পাকিস্তানকে জয় এনে দিতে পারেনি।

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপপর্ব শেষ হওয়ার ৩২ ঘণ্টা পর গত শনিবার ঢাকায় পা রেখেছিল পাকিস্তান দল। পুরোপুরি সুস্থ না হলেও দলের সঙ্গেই ঢাকায় আসেন রিজওয়ান। পাকিস্তান দলের এক প্রতিনিধি জানিয়েছেন, রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আগামী ১৯ নভেম্বর শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এর আগে প্রতিদিন একাডেমি মাঠে চলবে পাকিস্তান দলের অনুশীলন। বিশ্বকাপ শেষে দলের সঙ্গে না আসা পাক অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকের আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন।

দীর্ঘ সাড়ে ৫ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তান দল এবার টাইগারদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার একটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, অন্যটি ঢাকার মিরপুরে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে