ওয়ার্নার ‘কাকা’ ও উইলিয়ামসন ‘মামা’র খেলা দেখে আপ্লুত রশিদ খান
আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলেন রশিদ খান, কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নার। তবে তাদেরকে এক সুতোয় গেঁথেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনজনই খেলেন সানরাইজার্স হায়দরাবাদে।
একই দলে খেলার সুবাদে ওয়ার্নার-উইলিয়ামসনের সঙ্গে রশিদের সম্পর্কটাও বেশ মধুর। তাই তো রমজান মাসে রশিদের সঙ্গে রোজা রাখেন উইলিয়ামসন-ওয়ার্নাররা। আবার উইলিয়ামসন-ওয়ার্নারদের সাফল্যে উদ্বেলিত হন রশিদ খান। যার নজির আরও একবার দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে।
রোববার রাতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এক দলে উইলিয়ামসন, অন্য দলে ওয়ার্নার। ফাইনাল ম্যাচে তাই রশিদ পড়েছিলেন দোটানায়। যে কারণে ফাইনাল শেষে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি উইলিয়ামসনের দলেরও প্রশংসা করেছেন রশিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়ার্নার-উইলিয়ামসনের প্রশংসা করার জন্য দারুণ মজার আশ্রয়ই নিয়েছেন আফগান লেগস্পিনার। নিজের টুইটার প্রোফাইলে উইলিয়ামসনকে মামা এবং ওয়ার্নারকে সম্বোধন করেছেন কাকা হিসেবে। মূলত ব্যক্তিগত সম্পর্কের কারণেই এমনটা বলেছেন তিনি।
রশিদ খান লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে আরও একটি আইসিসি ট্রফি জেতায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অভিনন্দন। নিউজিল্যান্ডও অনেক ভালো খেলেছে। কেন মামা ও ওয়ার্নার কাকাকে একসঙ্গে খেলতে দেখা সত্যিই আনন্দের ছিল।
ফাইনাল ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন রশিদ খানের মামা ও কাকা। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৮ বলে ৮৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন উইলিয়ামসন। পরে দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস।
শুধু ওয়ার্নার-উইলিয়ামসন নয়, ফাইনালে আলো ছড়িয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের আরেক তারকা মিচেল মার্শও। এ ডানহাতি অসি ব্যাটার তিন নম্বরে নেমে খেলেছেন ৫০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস। দলকে জিতিয়ে মাঠ ছেড়ে ফাইনাল সেরার পুরস্কারও জিতেছেন মার্শ।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ