ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো অস্ট্রেলিয়া?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১২:৪৭

গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্বাভাবিকভাবেই সেই প্রাইজমানির সিংহভাগ বরাদ্দ ছিল চ্যাম্পিয়ন দলের জন্য।

জমজমাট ২৯ দিন ও ৪৫ ম্যাচের বিশ্বকাপের লড়াই শেষে জানা গেছে, চ্যাম্পিয়ন দলের নাম। রোববার রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

শুধু বিশ্বকাপের শিরোপাই নয়, আইসিসির কাছ থেকে বড় অংকের প্রাইজমানিও ঘরে তুলেছে অসিরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই তারা পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পৌনে ১৪ কোটি টাকার সমান।

এর বাইরে সুপার টুয়েলভ রাউন্ডে চার ম্যাচ জয়ের প্রতিটির জন্য ছিল ৪০ হাজার করে মোট ১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ সবমিলিয়ে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছে ১৭ কোটি ৬০ লাখ ডলার বা ১৫ কোটি টাকার বেশি।

অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে যাওয়া নিউজিল্যান্ডের আয়ও নেহায়েত কম নয়। রানার্সআপ হিসেবে তারা পেয়েছে ৮ লাখ ডলার। এর সঙ্গে যোগ হয়েছে সুপার টুয়েলভের চার জয়ের ১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ সবমিলিয়ে কিউইরা পেয়েছে ৯ লাখ ৬০ হাজার ডলার বা সোয়া ৮ কোটি টাকা।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’