ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

২০ জুন শ্রীমঙ্গলের ১৬০ ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৫:৫২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি ও গৃহহীন আরো ১৬০ পরিবার নতুন ঘরে উঠবে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো উদ্বোধন করবেন। এর আগে প্রথম ধাপে এ উপজেলার ৩০০ গৃহহীন পরিবারকে নতুন ঘর দেয়া হয়েছিল। 

উপজেলা প্রশাসন থেকে জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে উপজেলার কালপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড়ে ২০ একর সরকারি জায়গায় ৩০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এসব ঘরে বসবাস করবে প্রায় ১৫০০ লোক। এরমধ্য ১৬০টি ঘরের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (৮ জুন) প্রকল্প এলাকা পরিদর্শন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডা. মো আব্দুস শহীদ। সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান ও কালাপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুল রহমান মুজিব।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, প্রকল্পটি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে। আর উপজেলা সদর থেকে দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। চারদিকে সবুজ প্রকৃতি। প্রকল্প এলাকার এক কিলোমিটারের মধ্য রয়েছে ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়। তাই এখানে আমরা ‘আমার গ্রাম আমার শহর’ গড়ে তুলব। এছাড়া প্রকল্প এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানে বন্দোবস্ত অযোগ্য ১০০ একর ভূমি রয়েছে। সেখানে লেবু, আনারস চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ প্রকল্পের লোকেশন চমৎকার। তাই এখানে যারা বসবাস করবে তাদের জন্য আমরা ডিজিটাল বাংলাদেশের সব-সুযোগ সুবিধা করে দেব। এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ, একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, যোগাযোগ ও গ্রোথ সেন্টারসহ সবকিছুই থাকবে। 

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডা. মো আব্দুস শহীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আজ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেথ হাসিনা তার বাবার সেই স্বপ্ন পূূরণ করছেন। তিনি গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছেন। এটা আমাদের সবার জন্য গর্ব।

এমএসএম / জামান

আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ