ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে সৌখিন পরিবহনের বেপরোয়া চালকের উদাসীনতায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১২:৪৯

টঙ্গীতে সৌখিন পরিবহনের বেপরোয়া চালকের উদাসীনতায় বাসচাপায় রমিজা (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় বেপরোয়া বাসচালক সুমন মিয়াকে (৩৩) আটক ‍এবং সৌখিন পরিবহনের বাসটি জন্দ করা হয়েছে।

জানা গেছে, নিহত রমিজা (৬৫) কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন। ঢাকা থেকে ফেরার পথে ছেলের বাসা টঙ্গীর মরকুন বেপারীপাড়া যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বৃদ্ধা রমিজা রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯২৪০) দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে‍ই তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আটককৃত বাসচালক সুমন মিয়া গাজীপুরের গাছা থানার চান্দুরা মদিনা মসজিদ এলাকার হিরু মিয়ার ছেলে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাফিক পুলিশের সহায়তায় বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী

মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল