ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বুড়ো, চলে না: কাদের উদ্দেশ্য করে ওয়ার্নারপত্নীর এমন টুইট?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১:৪২

এবারের আইপিএলে ‘সুপার ফ্লপ’ ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ তো সংযুক্ত আরব আমিরাত পর্বে তাকে রাখে স্কোয়াডের বাইরে। তবে মাস ঘুরতেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অনবদ্য ওয়ার্নার। রান পেলেন, দলকে জেতালেন আর বনে গেলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়।

বিশ্বকাপ শুরুর আগে মারাত্মক অফ-ফর্মে ভোগা ওয়ার্নারকে নিয়ে চারদিকে চলছিল সমালোচনা। এই বাঁহাতি ওপেনারের বয়স হয়ে গেছে, কচ্ছপ গতির ব্যাটিং করেন, আরও কত কী! স্বামী ওয়ার্নারকে এভাবে সমালোচনার তিরে বিদ্ধ হতে দেখে কষ্ট পেয়েছিলেন ক্যান্ডিস। তাই তো ওয়ার্নার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতেই সমালোচকদের একহাত নিলেন তিনি।

এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে ওয়ার্নার করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান। অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার পথে অবদান রাখায় ওয়ার্নারের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠতেই ক্যান্ডিস টুইট করেন, ‘ফর্মে নেই, অনেক বুড়ো হয়ে গেছে এবং স্লো। অভিনন্দন ডেভিড ওয়ার্নার।’

ক্যান্ডিস টুইটে কারও নাম কিংবা পরিষ্কার করে সবকিছু বর্ণনা না করলেও বোঝাই যায়, এই টুইট ছিল ওয়ার্নারের সমস্ত সমালোচকদের উদ্দেশ্য করে। মূলত যে বিষয়গুলো নিয়ে ওয়ার্নারকে এতদিন অপদস্ত করা হচ্ছিল, সেগুলো লিখেই নিজের ঝাল যেন মেটালেন ক্যান্ডিস।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’