ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৫:৫৩

রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসন এবং পেশাগত স্বার্থে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়। 

এতে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) ও বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি- এই ১০টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী থেকে প্রকাশিত ৪টি পত্রিকার সম্পাদক উপস্থিত ছিলেন।

দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট নিম্মরূপ আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে দৈনিক উপচার পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম আহ্বায়ক, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আজিবার রহমান যুগ্ম-আহ্বায়ক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নীরো যুগ্ম-আহ্বায়ক এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা. আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের রাজশাহী জেলা সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী জেলা সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমএ হাবিব জুয়েল, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরোপ্রধান ও আইএইচসিআরএফ সাধারণ সম্পাদক সাগর নোমানী, দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরোপ্রধান ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল, রাজশাহী সিটি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন।

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’