কক্সবাজারের হুন্ডি সম্রাট পলাশকে আটক করেছে র্যাব
কক্সবাজারের ঈদগাঁওয়ের শীর্ষ চোরাকারবারি কথিত হুন্ডি সম্রাট পলাশকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লোখ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল পরিমাণ এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইলসহ আটক করেছে র্যাব-১৫। আটককৃত রেজাউল করিম পলাশ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফাসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে।
রোববার (১৪ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
মো. আব্দুস সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি অভিযানিক দল কক্সবাজারের ঈদগাঁওয়ের শীর্ষ চোরাকারবারি কথিত হুন্ডি সম্রাট পলাশকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লোখ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল পরিমাণ এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইলসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পলাশ স্বীকার করে যে, সে দীর্ঘ একযুগ ধরে স্বর্ণ চোরাকারবারি ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত।
পরে আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied