ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষুব্ধ রোনালদোর রোষানলে পর্তুগিজ কোচ!


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ৩:২১

হতাশা, চাপা ক্ষোভ কখনও লুকান না ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্ষুব্ধ-ক্ষিপ্ত হলে মাঠেই তা বহিঃপ্রকাশ করেন। গতকাল রাতে আরও একবার দেখা গেল সেই রাগান্বিত রোনালদোকে। সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের কাতার বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যাওয়ার পর খোদ দলের কোচের ওপর তিনি ঝাড়লেন রাগ। মেলাতে চাইলেন না হাতও!

গতকাল রাতে সার্বিয়ার বিপক্ষে ন্যুনতম ড্র করলেই চলত পর্তুগালের। তাহলেই মিলত সরাসরি কাতার বিশ্বকাপে খেলার টিকিট। লিসবনে ম্যাচের মাত্র ২ মিনিটে রেনাতো সানচেজের গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগাল এক পা দিয়েই ফেলে কাতারে। তবে নাটকীয়তায় ঠাঁসা ম্যাচে পর্তুগাল এরপর হজম করে দুই গোল। যার শেষটি নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে।

কাতার বিশ্বকাপে খেলতে হলে পর্তুগালকে এখন উৎরাতে হবে প্লে-অফ পর্ব। হঠাৎ বিশ্বকাপ যাত্রা শঙ্কার মুখে পড়ায় রোনালদো মোটেও খুশি নন। দল হেরে যাওয়ার পর মাঠেই কাঁদেন এই তারকা। এরপর নিজের হতাশা, ক্ষোভ, ক্রোধ নানাভাবে প্রকাশ করতে থাকেন তিনি।

ম্যাচের পর প্রতিপক্ষ দলের বদলি খেলোয়াড় নেমানজা রাদোনিচের সঙ্গে করমর্দন করছিলেন রোনালদো। এ সময় তাকে সান্ত্বনা দিতে আসেন পর্তুগিজ হেড কোচ ফার্নান্দো সান্তোস। কোচকে দেখেই রোনালদোর রাগ যেন আরও বেড়ে যায়।

হতাশায় এদিক-ওদিক হাত ছুঁড়তে থাকেন তিনি। এ সময় চিৎকার কোচকে কি যেন বলছিলেন রোনালদো। যদিও সান্তোস রোনালদোর হাত একবার ধরেন। তবে অবস্থা বেগতিক দেখে তিনি মোটেও দেরি করেননি। মলিন মুখে দূরে সরে যান আবার।

ম্যাচের পর নিজের হতাশার কথা লুকাতে পারেননি পর্তুগালের আরেক ফরোয়ার্ড বার্নার্দো সিলভা। হারের ব্যাখ্যা দেওয়ার কোনো ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না তিনি, ‘পর্তুগালের জন্য খুব বাজে একটি ম্যাচ ছিল। আমরা আগে একটি গোল করার পর যেন খেলাই বন্ধ করে দিয়েছিলাম। আমার কাছে এই হারের কোনো ব্যাখা নেই।’

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’