ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরকে এক খণ্ড পাকিস্তান বানালেন আসিফ-ফখররা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ৩:২৬

পাকিস্তানের পেস বোলার শাহনেওয়াজ দাহানি এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুণের। মিরপুরে প্রথম দিনের অনুশীলনে বেশ চনমনে দেখাল তাকে। পাকিস্তানের অনেক ক্রিকেটারের কাছেই বাংলাদেশ ‘দ্বিতীয়’ বাড়ির মতো। বাংলাদেশে প্রিমিয়াম লিগ খেলার বদৌলতে এখনার আবহাওয়া, পরিবেশ এমনকি সাংবাদিকদের সঙ্গে পরিচয় আছে অনেকের।

দাহানিকে অবশ্য সে দলে ফেলার উপায় নেই। তবুও দেখে বোঝার উপর নেই প্রথমবার বাংলাদেশে এসেছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। করোনাভাইরাসের কারণে নতুন স্বাভাবিকে এখন আর ক্রিকেটার-সাংবাদিকদের রসায়নটা ভালো জমে না। দূর থেকে অনুশীলন কাভার করতে হয়। এ দেশে ‘অপরিচিত’ দাহানি এতোটাই প্রাণবন্ত যে, দৌড়ে এসে সাংবাদিকদের জিজ্ঞেস করে গেলেন, ‘কি অবস্থা, কেমন চলছে?’

ওসমান কাদির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররা অনুশীলনের ফাঁকে বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশ্য করে সালাম বিনিময় করলেন কয়েকবার। সফরকারী দলের হেড কোচ সাকলাইন মুস্তাক এদেশে অনেকবার এসেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন পরামর্শকের দায়িত্ব সামলেছেন। সে হিসেবে স্থানীয় অনেকের সঙ্গেই পরিচয় আছে তার। তিনি বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে কুশল বিনিয়টা সেরে নিলেন পরিচিতদের সঙ্গে।

তবে এসবের ভিড়ে অনুশীলনটা চললো ঠিকঠাক। সকাল সাড়ে ১০টায় অনুশীলনের সূচি থাকলেও ১৫ মিনিট আগে হাজির সফরকারীরা। মিরপুরের অ্যাকাডেমি মাঠে ঢুকেই দু’পাশে পাকিস্তানের দুটি জাতীয় পতাকা পুঁতে দিলেন দলের এক সদস্য। দলটির মিডিয়া ম্যানেজারের কাছে এর কারণ জানতে চাইলে ইব্রাহিম বাদিস বললেন, ‘এটা তাদের ঐতিহ্যের অংশ। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে গিয়ে সেখানেও অনুশীলন চলেছে জাতীয় পতাকা সাক্ষী রেখে।’

বাংলাদেশে এসে পাকিস্তান দল যেন ধরেই নিয়েছে, এখানে তাদের লড়তে হবে স্বাগতিক দলের স্পিনারদের বিপক্ষে। মন্থর উইকেটের ভাবনা থেকেই সফরকারী ব্যাটসম্যানরা স্কিল অনুশীলন সারলেন স্পিনারদের বিপক্ষে। এদিন পেসাররা স্পিনার বনে গেলেন। হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফরা কেউ অল্প রানআপে বল ছুড়লেন, কেউ ‘স্পট’ বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিলেন।

নেটে আসিফ-ফখরদের বিপক্ষে ঘাম ঝরালেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নেওয়াজ, ইফতেখার আহমেদরা। তবে ব্যাটিং-বোলিং অনুশীলের থেকে ঢের চললো ক্যাচিং অনুশীলন। বলা যায়, এক ক্যাচ ফসকেই যে বিশ্বকাপকে বিদায় বলতে হয়েছে পাকিস্তানকে। অনুশীলনে সেদিকেই বাড়তি মনোযোগ পাকিস্তানি ক্রিকেটারদের।

ক্যাচ আর ফিল্ডিং অনুশীলনের ফাঁকেও খুনসুটি চললো সফরকারী ক্রিকেটারদের মধ্যে। সাপোর্ট স্টাফের এক সদস্য ক্যাচ অনুশীলন করাচ্ছিলেন ফখর, আফ্রিদি, রউফ, খুশদিলকে। সেখানে পরপর বেশ কয়েকটি ক্যাচ অনেক দূর থেকে দৌড়ে গিয়ে ধরতে হচ্ছিল ফখরকে। অথচ রউফ ক্যাচগুলো নিচ্ছিলেন জায়গায় দাঁড়িয়ে। সেই কোচিং স্টাফের সদস্যকে উদ্দেশ্য করে ফখর বললেন, ‘রউফের সঙ্গে ভালো সম্পর্ক জন্যই তাকে দিয়ে কষ্ট কম করাচ্ছো?’

অথচ সব ঠিক থাকলে হয়তো আজ (সোমবার) বাংলাদেশে পা রাখার কথা ছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। এরপর মঙ্গলবার বিশ্রাম করে বুধবার অনুশীলনে নামতেন আসিফ আলী, ফখর জামানরা। তবে ভাগ্য এবার সঙ্গ দেয়নি তাদের। বিশ্বকাপে দুর্দান্ত শুরু করও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই অজিরাই রোববারের ফাইনালে বাজিমাত করেছে। কে জানে, হাসান আলী ম্যাথু ওয়েডের ক্যাচটা না ফসকালে হয়তো শিরোপা উল্লাসে মাততো পাকিস্তান!

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বা ফাইনাল খেলতে না পারার আক্ষেপের ছাপ অবশ্য পাওয়া গেল না পাকিস্তান দলের সদস্যদের মধ্যে। হাসান আলী ক্যাচিং অনুশীলন করলেন পূর্ণ মনোযোগে। এদিন অবশ্য বোলিংয়ে খুব বেশি দেখা যায়নি তাকে।

বাংলাদেশ সফরে ২টি টেস্টের সঙ্গে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। কুড়ি ওভারের ফরম্যাটের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তবে ১৬ জন ইতোমধ্যে বাংলাদেশে আসলেও অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক এখনো এসে পৌঁছাননি। এ দু’জন আসছেন ১৬ নভেম্বর। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান প্রথম দিনের অনুশীলনে অবশ্য আসেননি। বাকিরা সবাই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’