ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
পটিয়ায় জালিয়াতি মামলা থেকে রেহাই পেলেন ব্যাংক ম্যানেজারসহ দুজন
চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন ২০৩ নম্বর মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৭ অক্টোবর আদালতের ৩৫ নম্বর রায়ের আদেশে ব্যাংক ম্যানেজার এম মনছুরুল হক ও ঋণগ্রহীতা আবুল আবছারকে বেকসুর কালাস দেয়া হয়েছে। আবুল আবছার পটিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের মৃত জানু মিয়ার ছেলে এবং এম মনছুরুল হক মার্কেন্টাইল ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার। মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আবুল আবছার কর্তৃক আয়োজিত সোমবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আবছার জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আবুল হাসান নামে এক ভাই আবছারের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতে ২০৩/১৪ একটি হয়রানিমূলক মিথ্যা জালিয়াতি মামলা দায়ের করেন। এতে মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজারকেও আসামি করা হয়। ২০১৫ সালে তাদের বড় ভাই আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে আবছারকে হয়রানির উদ্দেশ্যে এডিএম কোর্টে আরেকটি মিস মামলা দায়ের করেন। দুটি মামলা পরিচালনার জন্য সরকারি কর্মকর্তা আবুল হোসেন প্রকাশ সাবের আমমোক্তারনামা গ্রহণ করেন। আবুল হোসেন প্রকাশ সাবের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টসের অডিটর পদে দায়িত্বে আছেন। এর মধ্যে বিভাগীয় জজ আদালতের ২০৩/১৪নং মামলাটির অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত গত ১৭ অক্টোবর ৩৫নং রায়ের আদেশে আবুল আবছার ও ব্যাংক ম্যানেজার এম মনছুরুল হককে বেকসুর খালাস দেয়। এরই মধ্যে দুটি মামলা মিথ্যা প্রমাণিত হয়ে নিষ্পত্তি হয়। ৩৫ কার্যদিবসে চাকরি ফাঁকি দিয়ে আবুল হোসেন আদালতে নিজে উপস্থিত ছিলেন, যা মাধ্যমে তিনি সরকারি বিধি ভঙ্গ করেছেন।
আবুল আবছার জানান, আবুল হোসেন প্রায় সময় আদালত, থানা, পাসপোর্ট অফিসে গিয়ে বিভিন্ন তদবির নিয়ে ব্যস্ত থাকেন, যার কারণে সে নিয়মিত চাকরিতে হাজির থাকে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন