পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি গুরুতর আহত
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান সিকদার। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের ব্যায়ামাগার মোড়ে একটি চায়ের দোকানে বসা অবস্থায় এ হামলা হয়। হামলাকারীরা তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ হামলার জন্য তিনি তার কমিটির সাবেক সহ-সভাপতি জুনায়েদ মিজান ওরফে কেচি মিজানকে দায়ী করেছেন।
এলাকাবাসী ও হাসানের লোকজন জানান, দুপুর পৌন ১টার দিকে হাসান সিকদার সঙ্গীয় ৫-৬ জনসহ ব্যায়ামাগার মোড়ে সাইফুলের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আকস্মিক ৫-৬টি মোটরসাইকেলযোগে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুনায়েদ মিজান ওরফে কেচি মিজান ১০-১২ জন সশস্ত্র যুবককে নিয়ে হাসান সিকদারের ওপর হামলা চালায় এবং জিআই পাইপ দিয়ে বেদম মারধর ও মাথার পেছনে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। আহতাবস্থায় তাকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের সাবেক একাধিক নেতাকর্মীর সাথে আলাপ করে জানা যায়, উভয়েই জেলা ছাত্রলীগের একই কমিটির সভাপতি ও সহ-সভাপতি ছিলেন এবং একই গ্রুপের ছিলেন। পরে ভাগ-বাটোয়ারা ও টেন্ডার নিয়ে দূরত্বের সৃষ্টি হয়। তাদের কমিটিও বিলুপ্ত হয় ১০ মাস পূর্বে। পূর্বের ক্ষোভের জের ধরে এ হামলা হয়। তবে হামলাকারী মিজান পটুয়াখালীতে চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। এ ব্যাপারে অভিযুক্ত মিজানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied