বারিতে ৩ দিনের ফিল্ড ইনিউমারেটর প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘ইলেকট্রনিক ডিভাইসের (TAB) মাধ্যমে গভীর/অগভীর নলকূপ সেচ স্কিমের প্রাথমিক জরিপ (Baseline Survey) তথ্য সংগ্রহ’-এর ওপর তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে বারির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ফিল্ড ইনিউমারেটর (গণনাকারী) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। তিন দিনব্যাপী (১৫-১৭ নভেম্বর) এ প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন সুপারভাইজর ও ফিল্ড ইনিউমারেটর অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, আমাদের ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। তাই পানির কার্যকরী ব্যবহার এখন সময়ের দাবি। আমাদের কৃষকদের মধ্যে কোন ফসলের জন্য কী পরিমাণ পানি সেচের প্রয়োজন সে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেক সময় পানির অপচয় হচ্ছে। এ সম্পর্কে ধারণা দিতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রীনা রানী সাহা, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রকল্পের সার্বিক দিক উপস্থাপন করেন বারির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পরিচালক ড. সুজিৎ কুমার বিশ্বাস।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
Link Copied