ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিতে রাজি রাইদা পরিবহন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২১ বিকাল ৬:৪৫

অর্ধেক ভাড়া নিতে বলায় এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয়ার ঘটনায় রাজধানীর রামপুরায় রাইদা পরিবহনের ৫০টি বাস আটক করে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার পর অর্ধেক ভাড়া নিতে রাজি হয়েছে রাইদা পরিবহনের মালিকপক্ষ। রামপুরা থানায় দুইক্ষের সমঝোতায় শিক্ষার্থীরা দাবি করে, পরিচয়পত্র দেখানোমাত্র রাজধানীর যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। পরে তাদের এ দাবি রাইদা কর্তৃপক্ষ মেনে নেয়। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাইদা পরিবহনের সমঝোতা হয়েছে। শিক্ষার্থীদের সব দাবি রাইদা পরিবহন কর্তৃপক্ষ মেনে নিয়েছে। শিক্ষার্থীরা রাইদা পরিবহনের কাছে দাবি করে, নিয়ম অনুযায়ী ঢাকা শহরের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানোমাত্র তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। এছাড়া প্রতিটি বাসে নারীদের জন্য যে ৯টি আসন সংরক্ষিত থাকে সেখানে কোনোভাবেই নারী ছাড়া পুরুষ বসতে পারবে না। রাইদা পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর এসব দাবি মেনে নিয়েছেন ও আমাদের এসব বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দিয়েছেন। ‍এরপর ‍আটক ৫০টি বাস ছেড়ে দেয়া হয়।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটক করে শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে অর্ধেক ভাড়া নেয়ার কথা বলে। চেকার অর্ধেক ভাড়া নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এ সময় ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়।

জামান / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান