ঢা.ম.উ বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর পক্ষ থেকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর কবির জন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক–এর পক্ষ থেকে রূপনগর তথা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সকল শ্রেনী পেশার মানুষকে অগ্রীম ঈদ- উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর কবির জন।
সমসাময়িক বিষয় নিয়ে একান্ত আলাপচারিতা কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বরকতময় মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে আমিনুল হক ভাইয়ের নির্দেশে মাসজুড়ে প্রতিদিন প্রায় তিন’শ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রূপনগর আবাসিক এলাকা, দুয়ারীপাড়া, শিয়ালবাড়ি, পাতরুন, গোরান চটবাড়ি, রূপনগর টিনশেড, মিল্কভিটা এলাকা, চলন্তিকা মোড়, পল্লবী ওয়াপদা কলোনী, দ্বিগুন সেনানিবাস এবং সেকশন-৬ (ব্লক-সি, ডি, জ ও ট)–এর বিভিন্ন মোড়ে মোড়ে এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, দল যদি তাকে মনোনীত করেন, তবে ৬ নং ওয়ার্ড (পল্লবী থানা এলাকা) প্রধানত ইস্টার্ন হাউজিং খাল পরিষ্কার, পাড় বাঁধাই এবং পানি প্রবাহ সচল রাখার মতো পরিবেশগত সমস্যার মুখোমুখি রয়েছে সে সমস্যার সমাধান করা ছাড়াও এলাকাটিতে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, মশকনিধন এবং রাস্তাঘাটের উন্নয়নকাজের দাবি দীর্ঘদিনের তা দূরীকরণ করা হবে আমার প্রধান কাজ। আপনারা জানেন ওয়ার্ড নং ৬ ঢাকা মহানগরের মিরপুর সেকশন- ৭ পল্লবী ওয়াপদা কলোনী, দ্বিগুন সেনানিবাস, আলবদী রূপনগর টিনশেড, দুয়ারী পাড়া, সেকশন- ৬, ব্লক- সি, ডি, জ ও ট এলাকা নিয়ে গঠিত। এর আয়তন ৩.০২ বর্গকিলোমিটার। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এ এলাকায় বেশি বাস করে। তাদের সমস্যা তাদের সমাধান করার জন্য তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ।
এছাড়াও জাহাঙ্গীর কবির জনকে আগামীতে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন। ৬ নং ওয়ার্ড উন্নয়নের জন্য সন্ত্রাসী ও চাঁদাবাজ কোন লোককে দেখতে চায় না বলে জানিয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যে যাদের নাম প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে তাদের বিরুদ্ধে অতীতের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার সহ নানারকম গুঞ্জন রয়েছে। অনেক দলীয় নেতাকর্মীরাই বলেন দলের দুঃসময়ে জাহাঙ্গীর কবির জনই ছিলেন দলীয় শিকর আঁকড়ে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর সময়ে তিনি ছায়া দিয়েছেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।এছাড়াও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের আস্তা ভাজন লোকও ছিলেন তিনি। দলীয় নেতা কর্মীরা আরও বলেন তিনি এখন শুধু জনগণের সেবায় নিবেদিত হতে চান। এছাড়াও দলীয় তৃণমূল কর্মীরা দাবি করেন যেন আওয়ামী প্রেতাত্মা কার উপরে যেন ভর না করে।
Aminur / Aminur
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার